ডোয়েন ব্রাভোকে পিছনে ফেলে আইপিএলে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করলেন যুজবেন্দ্র চাহাল

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৬ তম ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রাজস্থান রয়্যালস (আরআর) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই আইপিএলে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করলেন আরআরের অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এর আগে এই রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্রাভোর নামে। তার নামে ১৮৩টি উইকেট রয়েছে। কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন চাহাল। তার বর্তমান উইকেটসংখ্যা হল ১৮৭। তিনি ১৪৩টি ম্যাচ খেলে এই রেকর্ডটি করলেন।

চাহালের বলে বড় শট খেলতে গিয়ে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কেকেআরের অধিনায়ক নীতিশ রানা। তিনি ১৭ বলে ২২ রান করেন। এরপর চাহালের শিকার হন ভেঙ্কটেশ আইয়ার। আইয়ার ৪২ বলে ৫৭ রান করেন। শার্দুল ঠাকুর তার বলে সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হন। এই ম্যাচে তার চতুর্থ শিকার হন ফর্মে থাকা ব্যাটার রিঙ্কু সিং।

প্ৰথমে ব্যাটিং করে খুব বেশি রান করতে পারল না কলকাতা নাইট রাইডার্স

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার জেসন রয় এবং রাহমানুল্লাহ গুরবাজ খুব বেশি রান করতে পারেননি। রয় এবং গুরবাজ যথাক্রমে ৮ বলে ১০ এবং ১২ বলে ১৮ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন। আগের ম্যাচের নায়ক আন্দ্রে রাসেলও এই ম্যাচে বেশি রান পাননি। তিনি ১০ বলে ১০ রান করে কে এম আসিফের শিকার হন। সুনীল নারিন ৫ বলে ৬ রান করে সন্দীপ শর্মার বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অনুকূল রায় ৬ বলে ৬ রান করে অপরাজিত করেন। কলকাতা নাইট রাইডার্স স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান তোলে।

রান তাড়া করতে নেমে শুরুটা অসাধারণভাবে করেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল। প্ৰথম ওভারে বল করতে এসে কেকেআরের অধিনায়ক নীতিশ রানা ২৬ রান দেন। যশস্বী জয়সওয়ালই এই পুরো রানটি করেন। ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন যশস্বী। এটি ছিল আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান (১৩ বল)। এর আগে এই রেকর্ড ছিল কেএল রাহুল এবং প্যাট কামিন্সের নামে। তারা ১৪ বলে অর্ধশতরান করেছিলেন। শেষমেশ এই ম্যাচে কারা জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp