ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০: স্কোয়াড, সূচী এবং কোথায় দেখবেন
রেকর্ডসংখ্যক ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের লক্ষ্যে নামছে ভারত
আপডেট করা - Jun 6, 2022 3:35 pm

টিম ইন্ডিয়া ৯ই জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকানদের মুখোমুখি হতে প্রস্তুত। কেএল রাহুল মেন ইন ব্লুর নেতৃত্ব দেবেন, যেখানে প্রোটিয়াদের নেতৃত্বে থাকবেন তাদের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা। উভয় দলই একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে এবং সিরিজটি টানটান উত্তেজনাকর হবে বলে আশা করা যায়।
সিরিজের প্রথম ম্যাচে ধারাবাহিকভাবে সবচেয়ে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ার দিকে তাকিয়ে থাকবে ভারত। আগের ১২টি টি-টোয়েন্টি টানা জিতে থাকা ভারত এই মুখূর্তে আফগানিস্তান এবং রোমানিয়ার রেকর্ডের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে। ভারতের জয়ের ধারাটি গত বছর টি-২০ বিশ্বকাপে শুরু হয়েছিল, যদিও তারা সেমিফাইনালের লড়াই থেকে বাদ পড়েছিল। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে ব্যর্থ হওয়ার পরে স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তানকে পরাস্ত করে ভারত তাদের জয়ের ধারা শুরু করেছিল।
প্রোটিয়া স্কোয়াডে আইপিএল ২০২২-এর কিছু সেরা পারফরমার রয়েছে যারা তাদের নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি ককের পাশাপাশি ডেভিড মিলার, কাগিসো রাবাডাদের ফর্ম ঈর্ষণীয় ছিল। তা ছাড়া অনরিখ নর্কিয়া, ডোয়েন প্রিটোরিয়াস, নবাগত ট্রিস্তান স্টাবসরাও আইপিএলে ম্যাচ খেলেছেন। ভারত যখন তাদের রেকর্ড জয়ের ধারা বাড়াতে চাইবে, তখন প্রোটিয়ারা ঘরের বাইরে সিরিজ জয়ের দিকে তাকিয়ে থাকবে।
দুই দলের স্কোয়াড
ভারতের স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিক্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি ঙ্গিডি, অনরিখ নর্কিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফান ডার ডাসেন এবং মার্কো য়্যানসেন।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সময়সূচী এবং কেন্দ্র
প্রথম টি-২০: ৯ই জুন, সন্ধ্যা ৭:০০ – দিল্লি
দ্বিতীয় টি-২০: ১২ই জুন, সন্ধ্যা ৭:০০ – কটক
তৃতীয় টি-২০: ১৪ই জুন, সন্ধ্যা ৭:০০ – বিশাখাপত্তনম
চতুর্থ টি-২০: ১৭ই জুন, সন্ধ্যা ৭:০০ – রাজকোট
পঞ্চম টি-২০: ১৯ই জুন, সন্ধ্যা ৭:০০ – বেঙ্গালুরু
সম্প্রচারের বিবরণ
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার