স্মিথের দুরন্ত হাফ সেঞ্চুরি, অশ্বিনের জোড়া ফলা, অস্ট্রেলিয়া করল ১৫২ রান

Virat Kohli
Virat Kohli. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতীয় বোলারদের ফর্ম দেখা হল। রবীচন্দ্রন অশ্বিনকে দারুণ দেখাবলেও, শার্দুল ঠাকুর-বরুণ চক্রবর্তীরা ব্যর্থ হলেন। টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে করল ২ উইকেটে ১৫৭ রান। দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (৪৮ বলে ৫৭ রান)। ২৮ বলে ৩৭ রানের দামি ইনিংস খেললেন ম্যাক্সওয়েলও। ২৫ বলে ৪১ রানের ক্যামিও খেলে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন মার্কস স্টোয়নিস। এবার ভারতকে জিততে হলে করতে হবে ১৫৩ রান।

২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে অশ্বিন ভাল বল করেন। বিরাট কোহলিও দু ওভার বল করলেন। দু ওভার বল করে কোনও উইকেট না পেয়ে ভারত অধিনায়ক দিলেন ১২ রান। শামি, বুমরা খেলানো হয়নি। ভূবনেশ্বর কুমার ৪ ওভারে ২৭ রান দিয়ে নিলেন ১ উইকেট। শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তীরা ব্যর্থ হলেন। বরুণ ২ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পেলেন না। শার্দুল ৩ ওভার বল করে ৩০ রান দিয়ে কোনও উইকেট পেলেন না। রাহুল চাহার ১৭ রান দিয়ে ১ উইকেট পান। রবীন্দ্র জাদেজাও একটি উইকেট পেয়েছেন। ওয়ার্ম আপ ম্যাচ বলে বিরাট কোহলি সহ ভারতের সাতজন বল করলেন। তবু হার্দিক পান্ডিয়া হাত ঘোরালেন না।

ডেভিড ওয়ার্নার আজও ব্যর্থ। অশ্বিনের বলে এলবি হয়ে ওয়ার্নার ১ রানে আউট হন। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৮ রানে এলবি হন জাদেজার বলে। তিনে নেমে মিচেল মার্শ প্রথম বলেই অশ্বিনের স্পিনে ঠকে যান। ১১ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছিল অস্ট্রেলিয়া। অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে কাত দেখাচ্ছিল অজিদের। সেখান থেকে দুরন্ত ইনিংস খেলে দলকে ম্যাচে ফেরান স্মিথ। আর তারপর শেষর দিকে দলের রান বাড়িয়ে দেন স্টোয়নিস (২৫ বলে ৪১ রান)।

close whatsapp