ইয়ান চ্যাপেল মনে করেন ডেভিড ওয়ার্নার রান করে দিলে একাই অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে আনবে
ফর্মে না থাকা স্টিভ স্মিথের পাশে দাঁড়ালেন তিনি
আপডেট করা - Nov 14, 2021 1:29 pm

ইয়ান চ্যাপেল, প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক, মনে করছেন ডেভিড ওয়ার্নারের উপর নির্ভর করবে অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জেতা। চ্যাপেল বলেছেন যে অস্ট্রেলিয়ার ব্যাটিং তর্কাতীতভাবে নিউজিল্যান্ডের চেয়ে শক্তিশালী, এবং ওয়ার্নার ক্রিজে টিকে গেলে নিউজিল্যান্ড খেলা থেকে বেরিয়ে যাবে।
ডেভিড ওয়ার্নার এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৪৭.২ গড়ে ছয়টি ম্যাচে মোট ২৩৬ রান সংগ্রহ করেছেন। বাবর আজমের করা ৩০৩ রান ছাড়িয়ে এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠতে বাম-হাতি এই ব্যাটারের প্রয়োজন আরও ৬৭ রান। পাওয়ারপ্লেতে ওয়ার্নারের আক্রমণাত্মক ব্যাটিং অস্ট্রেলিয়াকে তাদের ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বীদের থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে দিতে পারে।
ওয়াইড ওয়ার্ল্ড অফ স্পোর্টসের সাথে কথা বলতে গিয়ে ইয়ান চ্যাপেল বলেছেন যে ওয়ার্নার অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং ইউনিটের প্রধানতম নাম। তবে স্বীকার করলেন নিউজিল্যান্ডের বোলিং একটি দুর্দান্ত চ্যালেঞ্জ উপস্থাপন করবে। চ্যাপেল এ প্রসঙ্গে বলেছেন, “আমি মনে করি, ওয়ার্নার এবং অস্ট্রেলিয়ার ব্যাটিংই ফারাক গড়ে দেওয়ার মতো বিষয় হতে চলেছে। ওয়ার্নার যদি খেলে দেয় তাহলে খেলাটাকে নাগালের বাইরে নিয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া বেশ শক্তিশালী ব্যাটিং করেছে।”
নিউজিল্যান্ডের বোলিং নিয়ে তাঁর মত, “নিউজিল্যান্ড তাদের বোলারদের উপর বেশি নির্ভর করে। তাই আমি বলব অস্ট্রেলিয়ার ব্যাটিংই মুখ্য। টি-টোয়েন্টি ক্রিকেটে এক বা দুটি খারাপ ওভার ম্যাচ হারাতে পারে, অথবা একটি বা দুটি ভালো ওভার আপনাকে ম্যাচ জেতাতে পারে।”
নিউজিল্যান্ডের বোলিং ইউনিট টুর্নামেন্টে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেছে। উল্লেখ করতে হবে টিম সাউদির নাম। তিনি প্রতি ওভারে মাত্র ৫.৭৫ রান দিয়েছেন। লেগ-স্পিনার ইশ সোধি সমানভাবে কার্যকরী, এবং মধ্য ওভারে অস্ট্রেলিয়ার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।
ইয়ান চ্যাপেল – “স্মিথ যদি কোন ফর্ম্যাটের উপযোগী না হয়, তাহলে গলদ আছে সেই ফর্ম্যাটে”
ইয়ান চ্যাপেল স্টিভ স্মিথকে সমর্থন করে জানিয়েছেন যে তিনি অস্ট্রেলিয়ার জন্য মূল্যবান খেলোয়াড়। ৭৮ বছর বয়সী স্মিথ দলের জন্য একটি ফ্লোটার হিসাবে খাপ খায় বলে বিশ্বাস করেন। শুরুতেই উইকেট পড়ে গেলে তিনি তখনই নামেন বা টপ অর্ডার ভালো খেলে দিলে নীচের দিকে নামেন।
“স্মিথ যদি কোন ফর্ম্যাটের উপযোগী না হয়, তাহলে গলদ আছে সেই ফর্ম্যাটে। এটাই আমার উত্তর হবে। সে খুব ভালো একজন খেলোয়াড়। খেলা যদি তার জন্য জায়গা খুঁজে না পায় তাহলে খেলাটাতেই গণ্ডগোল আছে। ব্যাটিং স্থিতিশীল করার জন্য তাকে তাড়াতাড়ি পাঠানো যায়, এবং যদি টপ অর্ডার ভালো খেলে তাহলে তাকে অর্ডারে নীচে নামানো যায়।”
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যে দলই আজকের ম্যাচ জিতুক তারা প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতবে।