টি ২০ বিশ্বকাপে নতুন ভূমিকায় দেখা যেতে পারে কোহলিকে

Virat Kohli
Virat Kohli. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

প্রস্তুতি ম্যাচে তাঁকে বল করতে দেখা গিয়েছিল। ১২ বলের মধ্যে ১১টি বলই ভালো বলছিল। কিন্তু টি ২০ বিশ্বকাপের মঞ্চেও হয়তো তাঁকে বল হাতে দেখা যেতে পারে। রবিবার ডু অর ডাই ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে অন্তত এমনই আভাস পাওয়া গেল ভারত অধিনায়কের গলায়।

ভারতীয় দলে ষষ্ঠ বোলার কে হবেন তা নিয়ে একটা ধোঁয়াশা দেখা দিয়েছে। হার্দিক পাণ্ডিয়া আগের ম্যাচে ফিল্ডিং করতেই নামেননি। পাঁচ বোলারেই খেলতে হয়েছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে বিরাট কোহলি বলেন, ‘‘যে দলে ছ-সাত জন বোলার থাকে তারা কি কখনও হারে না। আগের ম্যাচে আমাদের কোনও জায়গা ছিল না ষষ্ঠ বোলার নিয়ে আসার। প্রথমে বল করলে হয়তো দেখবেন আমিই ১-২ ওভার বল করছি।’’

পাকিস্তান ম্যাচে হার্দিকের কাঁধে চোট লেগেছিল। সেই চোট সেরে গিয়েছে বলে জানালেও তিনি কবে ফের বল করবেন সেই বিষয়ে কিছু বলতে পারেননি ভারত অধিনায়ক। তাই তাঁকেই কি এ বার বল হাতে দেখা যাবে। যদিও ষষ্ঠ বোলার হিসাবে শার্দুল ঠাকুর তাঁদের পরিকল্পনায় রয়েছেন বলে জানিয়েছেন কোহলি।

তবে গুঞ্জন একটা হার মানেই বদলে ফেলো নীতিতে সম্ভবত হাঁটতে নাও পারে টিম ইন্ডিয়া। অন্তত এমন খবরই হাওয়ায় ভাসছে। টিম ইন্ডিয়াতে মেন্টর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নীতিতেই দল গঠন হতে পারে। একটা হার মানেই টিমে ঢালাও পরিবর্তন নিয়ে আসা নয়, বরং ঘুরে দাঁড়াতে ভরসা রাখা। তবে অবশ্যই চোট আঘাতের সমস্যা থাকলে সেই ক্রিকেটারকে দলে রাখা হবে না।

 

close whatsapp