নিউজিল্যান্ড ম্যাচ হারলেও ভারত সেমি ফাইনালে উঠতে পারে! দেখুন অঙ্ক
আপডেট করা - Oct 31, 2021 5:51 pm

আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত। অবশ্যই সেই তিনটি ম্যাচে যদি কোনও অঘটন না ঘটে। অন্তত সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে যদি ভারত আজকে নিউজিল্যান্ডের কাছে হারে তাহলে কি ভারতের জন্য সেমি ফাইনালের দরজা একেবারে বন্ধ ? উত্তরে বলা যেতে একটাই রাস্তা তখন খোলা থাকবে। কী সেই রাস্তা ?
সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে বাকি ম্যাচগুলির (আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়া) মধ্যে অন্তত একটিতে হারতে হবে এবং তার পরেও নেট রান-রেটের জটিল হিসেব তো থাকছেই। সুতরাং ধরে নেওয়া যায় যে, এই ম্যাচে যে দল হারবে, তাদের সামনে সেমিফাইনালের রাস্তা কার্যত বন্ধ।
প্রসঙ্গত, আজকের ম্যাচের আগে ভারত – নিউজিল্যান্ডের পরিসংখ্যানটা এক বার দেখে নেওয়া যাক – শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে ভারত। তার মধ্যে ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ, ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ রয়েছে। কয়েক মাস আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উইলিয়ামসনদের কাছে হেরেছেন কোহলীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে ভারতের শেষ জয় এসেছিল ২০০৩ সালের বিশ্বকাপে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত ৭ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
টি২০ ম্যাচের বিচারে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের থেকে পিছিয়েই রয়েছে ভারত। দু’দলের মধ্যে মোট ১৭টি কুড়ি-বিশের ম্যাচ হয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ড ৮টি ও ভারত ৬টি ম্যাচ জিতেছে। ২টি ম্যাচ টাই ও একটি খেলা পরিত্যক্ত হয়েছে। আর একটি মাত্র ম্যাচে সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের নিরিখে তুল্যমূল্য দু’দল। যেখানে ভারতের সর্বোচ্চ রান ৬ উইকেটে ২০৮, সেখানে নিউজিল্যান্ড সর্বোচ্চ করেছে ৬ উইকেটে ২১৯। ভারতের সর্বনিম্ন রান ৭৯ অলআউট। সেখানে নিউজিল্যান্ড টি২০-তে সর্বনিম্ন ৬ উইকেটে ৬১ রান করেছে।