লোকেশ রাহুল ফিরলে বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জু স্যামসনের সুযোগ নেই, মত আকাশ চোপড়ার
আপডেট করা - Aug 11, 2023 6:23 pm

ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর দুমাসও সময় বাকি নেই। সেখানেই ভারতের দল গঠন নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভারতীয় দলের বেশকয়েকজন তারকা ক্রিকেটার চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। চোট সারিয়ে তারা যদি ফিরতে না পারেন সেই অবস্থায় ভারতীয়দল কেমন হতে পারে তা নিয়েও নানান আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্তিতিতেই বিশ্বকাপের মঞ্চে সঞ্জু স্যামসনের ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। সেখানেই ঘরের মাঠে ৮ অক্টোবর যাত্রা সুরু করতে চলেছেটিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেখানে লোকেশ রাহুল ফিরতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই কোনও। ঋষভ পন্থও নেই ভারতীয় দলে। সেক্ষেত্রে বিশ্বকাপের মঞ্চে ভারতের উইকেট কিপিং অপশন নয়ে একটা সমস্যা থেকেই যাচ্ছে। অনেকের মুখেই ঈশান কিষাণের সঙ্গে সঞ্জু স্যামসনের কথাও শোনাযাচ্ছে। তবে আকাশ চোপড়া কিন্তু অন্য কথাই বলছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন
ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের মতে বিশ্বকাপের মঞ্চে যদি লোকেশ রাহুল ফিরে আসেন তবে সঞ্জু স্যামসনের স্কোয়াডে সুযোগ পাওয়ারও কোনওরকম সম্ভাবনা নেই। আইপিএলের মঞ্চে চোট পাওয়ার পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল। য়দিও শোনাযাচ্ছে আসন্ন এসিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে এই তারকা ক্রিকেটারের। এখন চোট সারিয়ে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। অন্যদিকে ভারতীয় দলের হয়ে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছেন সঞ্জু স্যামসন। সেখানে ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে খুব একটা ভাল পারফরম্যান্সও করতে পারেননি তিনি।
আকাশ চোপড়া জানিয়েছেন, “এই মুহূর্তে যদি লোকেশ রাহুল ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য একেবারে প্রস্তুত থাকেন, তবে সঞ্জু স্যামসনের ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছি না আমি। এমনকী এশিয়া কাপের মঞ্চেও ভারতীয় স্কোয়াডে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচে খেললেও সেখানে বড় রান করতে পারেননি সঞ্জু স্যামসন। শেষ ওডিাইতেই অর্ধশতরান পেয়েছিলেন তিনি। টি টোয়েন্টিতেও দুটো ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন সঞ্জু স্যামসন। একের পর এক সুযোগ নষ্ট যেক্রমশই তাঁকে পিছিয়ে দিচ্ছে তা কার্যত বলার অপেক্ষা রাখে না।