ক্রিকেটার হিসাবে নিজের থেকে বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Sep 10, 2022 3:08 pm

এশিয়া কাপের আগেই বিরাট কোহলির ব্যাটে রান পাওয়া নিয়ে আশার সুর শোনা গিয়েছিল বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আশাবাদী ছিলেন যে এই এশিয়া কাপেই রানে ফিরবেন বিরাট কোহলি। আশাহত হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই এশিয়া তাপই দীর্ঘ সেঞ্চুরীর অপেক্ষার অবসান হয়েছে। কেরিয়ারের ৭১ তম সে়ঞ্চুরী পেয়েছেন প্রাক্তন ভারত অধিমনায়ক। আর তাঁর পারফরম্যান্স দেখেই খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটার হিসাবে বিরাট কোহলিকে নিজের থেকেও খানিকটা এগিয়েও রাখলেন তিনি।
এশিয়া কাপের মঞ্চ কখনোই বিরাট কোহলিক শূন্য হাতে ফেরায়নি। ২০১২ সালে এই এশিয়াকাপের মঞ্চেই কেরিয়ারের সর্বোচ্চ রকান করেছিলেন বিরা কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের প্রধান কারিগড়ও ছিলেন তিনি। ১৮৩ রান করেছিলেন বিরাট কোহলি। এবারের এশিয়াকাপে নামার আগে সেই ঘটনার স্মৃতিচারণ শোনা গিয়েছিল প্রাক্তন ভারত অধিনায়কের মুখে। তিনি যে নিজেও এবারের এশিয়া কাপে রানে ফিরতে মরিয়া ছিলেন তা বলার অপেক্ষা রাখে না।
এশিয়া কাপ শুরু আগে বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
এশিয়া কাপের শুরু থেকেই বিরাট কোহলি বেশ ষন্দে ছিলেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরদ্ধে তাঁর ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এরপরই হংকংয়ের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে প্রথম অর্ধশতরান করেন তিনি। সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রানে ইনিংস খেলেছিলেন বিরট। যদিও সেই ম্যাচ ভারত জিততে পারেনি। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য শূন্য রানেই ক্রিজ ছাড়তে হয়েছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে আর আশাহত হতে হয়নি সকলকে। বিরাট কোহলির ব্যাটে এসেছিল কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী। আর সেই চিত্র দেখে খুশি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এই প্রসঙ্গে প্রাক্তন টিআরএস ইউটিউ চ্যানেল অনুযায়ী নিউজ এইট্টিনের এক কোড অনুযায়ী ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “তুলনা সবসময়ই ক্রিকেটারদেপর দক্ষতা নিয়ে হওয়া উচিত্। আমি মনে করি তিনি আমার থেকেও ক্রিকেটার হিসাবে বেশী দক্ষ। আমরা দুজনেই অবশ্য আলাদা আলাদা সময়ে খেলেছি এবং ক্রিকেটও অনেক বেশী খেলেছি। আমি আমার সময়ে খেলেছি। তিনি তাঁর জেনারেশনে খেলা চালিয়ে যাচ্ছে, আশারাখি আমার থেকেও বেশী ম্যাচ খেলবেন বিরাট কোহলি। এই মুহূর্তে তাঁর থেকে বেশী ম্যাচ খেলেছি আমি, কিন্তু আমি মনে করি তিনি সেই পরিসংখ্যান পেড়িয়ে যাবেন”।
আফগানিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন পর আবারও সেই পুরনো বিরাট কোহলিকে দেখা গিয়েছিল। তাঁর ব্যাটের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ফজলহক, রশিদ ানদের মতো ক্রিকেটাররা। শেষপর্যন্ত মাঠে দাঁডিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই তো এবারের এসিয়া কাপে প্রথমবার ২০০ রান করার রেকর্ড গড়ল ভারতীয় দল। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির রানে ফেরাটা যেএকটা ভাল ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না।