রবীন্দ্র জাদেজার পরিবর্তে দীপক হুডাকে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Sep 3, 2022 4:32 pm

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। প্রথম ম্যাচে এই পাকিস্তানকে হারিয়েই এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন রবীন্দ্র জাদেঝা। কিন্তু পাকিস্তানের হংকংয়ের বিরুদ্ধে দুরন্ত জয়ের দিনই সবচেয়ে বড় ধাক্কাটা আসে ভারতীয় শিবিরে। হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকেই চিটকে যান রবীন্দ্র জাদেজা। সেই জায়গাতেই বারতীয় দলে এসেছেন অক্ষর পটেল। কিন্তু প্রথম একাদশে কাকে খেলানো হবে তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের মতে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে দীপক হুডাকেই খেলানো উচিত্। তিনি খেললে টিম ইন্ডিয়ার ব্যাটিং শক্তিশালী থাকবে বলেই মনে করছেন তিনি। অক্ষর পটেলও ব্যাটিং করতে পারেন। কিন্তু কিছু ম্যাচ ছাড়া ভারতীয় দলের হয়ে ব্যাটিং করতে দেখা যায়নি তাঁকে। সেই জায়গায় দীপক হুডার অভিজ্ঞতা অক্ষর পটেলের থেকে খানিকটা হলেও বেশী ব্যাটিংয়ের ক্ষেত্রে।
রবীন্দ্র জাদেজার পরিবর্তে দীপক হুডাকেই এগিয়ে রাখছেন ওয়াসিম জাফর
আর সমস্ত দিক বিচার করেই দীপক হুডাকে রবন্দ্র জাদেজার অনুপস্থিতিতে খেলানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেে ভারতীয় দলের প্রথম একাদশ বাছাই করাটাই এখন প্রধান লক্ষ্য। প্রথম ম্যাচের অন্যতম প্রধান কারিগড় ভারতীয় দলে নেই। সেই জায়গায় কাকে খলানো যা্য় সেটাই হয়ত ভাবছেন রোহিত শর্মা থেকে রাহুল দ্রাবিড়রা। রবিবার পাকিস্তানকে হারাতে পারলেই, ফাইনালের রাস্তাটা অনেকটা প্রশস্ত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, আমার কাছে কোনও দ্বিধা নেই। তাঁকে খেলানো হলে ভারতীয় দলের ব্যাটিং অবশ্যই শক্তিশালী থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে যেমনটা আমরা বলে থাকি, সেভাবে কিন্তু খেলতে পারিনি। আমাদের ব্যাটার রয়েছে মাত্র সাত জন। সেই জায়গায় দীপক হুডা দলে দলে ব্যাটিং অনেকটাই দীর্ঘ হবে আর সেজন্যই আমি খানিকটা উত্তেজিত হয়ে রয়েছি। তিনি যেমন বোলিং করতে পারেন, তেমনই যেকোনও জায়গায় ব্যাটিংও করতে পারেন।
আইপিএল থেকে দেশের জার্সি, সব জায়গাতেই দপক হুডার অল রাউন্ড পরারফরম্যান্সের দৃশ্য দেখা গিয়েছে। ভারতীয় দলের জার্সিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজেও যখন সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। তাঁর পারফরম্যামন্স দেখার পরই এমন মন্তব্য করেছেন ওয়াসিম জাফর। যদিও শেষপর্যন্ত তো সিদধান্ত নেবে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। রবিবার ভারতের প্রথম একাদশের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।