বোলার হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের বিলাসিতা বলেই মনে করছেন সঞ্জয় বাঙ্গার

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source:

চোট সারিয়ে আইপিএল দিয়েই ক্রিকেটের বাইশগজে দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই থেকেই তাঁর সাফল্যের রাস্তায় হাঁটা শুরু হয়েছে। ব্যটিংয়ের পাশাপাশি বোলিংয়েও য়থেষ্ট ভাল পারফরম্যান্স করচেন এখন হার্দিক পান্ডিয়া। আর তা দেখেই আপ্লুত ভারতীয় দলের প্রাকত্তন ব্যটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে হার্দিক পান্ডিয়ার মতো বোলারকে ভারতীয় দলে পাওয়াটা একটা বিলাসিতা। বিশেষ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে  প্রথম ওভারে হার্দিক পান্ডিয়াকে বোলিং করতে যেতে দেখেই এমন জানিয়েছেন সঞ্জয় বাঙ্গার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই বল হাতে প্রথম ওভার করতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। আগের থেকে তাঁর বোলিং যে এখন অএনেক বেশী উন্নত হয়েছে তা মানতে কোনও দ্বিঝা নেই সঞ্জয় বাঙ্গারের। তাঁর মতে হার্দিক পান্ডিয়া এখন ম্যাচের প্রথম ওভারেও বোলিং করতে সক্ষম। আর সেটাই ভারতীয় দলের জন্য অন্যতম গুরত্বপূর্ণ একটা বিষয়। এই বছরই ঘরের মাঠে বিশ্বকতাপ খেলতে নামবে ভারত। সেখানে যে হার্দিক পান্ডিয়ার েমন পারফরম্যান্স ভারতীয় দলকে সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই বল হাতে প্রথম ওভার করেছিলেন হার্দিক পান্ডিয়া

দীর্ঘদিন চোট আঘাতের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন হর্দিক পান্ডিয়া। গতবারের আইপিএল দিয়েই প্রত্যাবর্তন করেছিলেন তিনি। গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্বও চিল এই হার্দিক পান্ডিয়ার ওপরই। তাঁর হাত ধরে অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন েহয়েছে গুজরাত টাইটান্স। সেখানে তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের পারফরম্যান্সও সকলের নজর কেড়েছিল। এরপর দেশের জার্সিতে ফিরেও সেই একই ধারা ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া।

এই প্রসঙ্গে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “এটা সত্যিই একটা বিরাট বিলাসিতা। ভারতীয় দেেলের হয়ে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে বহু ম্যাচ জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর বোলিং নিয়ে একটা প্রশ্ন সকলের মনে থেকেই যেত। তিনি এখন স্টাম্পের অনেকটাই কাছে চলে এসেছেন বল হাতে। তাঁর ব্যালান্স এখন অনেকটাই ভাল হয়ে গিয়েছে, সেইসঙ্গে তিনি বল ছাড়ার পদ্ধিতিতেও অনেক উন্নতি করেছেন”।

২০২১ সালের বিশ্বকাপের পর থেকেই হার্দিক পান্ডিয়ার বোলিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ব্যাট হাতে তাঁকে দেখা গেলেও, হার্দিক পান্ডিয়াকে বল হাতে দেখা যাচ্ছিল না। আর সেটাই ক্রমশ তীব্র করছিল সমালোচনা। আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তনের পর থেকেই হার্দিককে আবারও সেই পুরনো মেজাজে পাওয়া গিয়েছিল। আইপিএলের ফাইনালে বল হাতে তিনিই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন। এরপর দেশের জার্সিতেও বিভিন্ন ম্যাচে হার্দিক পান্ডিয়াকে বল হাতে অসাধারাণ পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ব্যাটিং এবং বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সিরিজের সেরা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও প্রথম ম্যাচে ভারতের হয়ে প্রথমে বোলিং করতে গিয়েছিলেন তিনি। ক্রমাগত হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে উন্নতি দেখে খুশি হয়েছেন সঞ্জয় বাঙ্গার।

close whatsapp