বিশ্বকাপের দলে মহম্মদ সিরাজের সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী ইরফান পাঠান

Mohammed Siraj's celebration
Mohammed Siraj’s celebration. (Photo Source: Twitter)

ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। শেষ ম্যাচে তিরুবন্তপুরমে জিততে পারলে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করবে টিম ইন্ডিয়া। সেই মঞ্চেই ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র মহম্মদ সিরাজ। দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার পরই মহম্মদ সিরাজের প্রশংসায় ইরফান পাঠান। তাঁর মতে শ্রীলঙ্কার বিরুদ্ধে েই সিরিজে যেভাবে মহম্মদ সিরাজ পারফরম্যান্স করে দেখাচ্ছেন, তাতে বিশ্বকাপে ভারতীয় দলে তিনি সুযোগ পেলে তা খুব অবাক করার মতো কিছু হবে না।

আগামী অক্টেবরে ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেই গলেই সুযোগ পাওয়া এখন প্রতিটি ক্রিকেটারের পাখির চোখ। সেখানেই সুযোগ পাওয়ার জন্য যা করার সমস্তকিছুই করে চলেছেন মহম্মদ সিরাজ। আর মহম্মদ সিরাজের এই পারফর্ম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন প্রাক্ত ভারতীয় পেসার ইরপান পাঠান। আসন্ন একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপে মহম্মদ সিরাজকে নিয়ে যে তিনি বেশ আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন উইকেট পেয়েছিলেন মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কার বিরুদ্ধেও অসাধারণ বোলিং করেছেন মহম্মদ সিরাজ। কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলকে সবসময়ই সাফল্য এনে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দ্বিতীয় ম্যাচেও ইডেন গার্ডেন্সে মহম্মদ সিরাজের ঝুলিেতে এসেছে তিনটি উইকেট। ওপেনিং পার্টনারশিপ ভাঙার কাজটা যেমন নিখুঁতভাবে করেছিলেন তিনি। তেমনই কঠিন পরিস্থিতিতে এসে ভারতীয় দলকে সাফল্যও এনে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। নতুন বলে সবসময়ই প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই তারকা ক্রিকেটার।

আর তাঁর এই পারফরম্যান্স দেখেই খুশি হেয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান। স্টার স্পোর্টসের একটি শোয়ে তিনি জানিেয়েছেন, “৫০ ওভারের বিশ্বকাপের প্রসঙ্গে এটা বলা যেতেই পারে যে মহম্মদ সিরাজ যা করেছেন, তাতে তাঁর নাম ভারতীয় স্কোয়াড থেকে একেবারেই বাদ যাওয়া উচিত্ নয়। তিনি দেশের জার্সিতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন। শুধুমাত্র এই সিরিজেই নয়। ভারতের হয়ে যে সিরিজেই মহম্মদ সিরাজ খেলেছেন সেখানেই তিনি নতুল বলে ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন। দুভাবেই বলে সুইং করার দক্ষতা রয়েছে মহম্মদ সিরাজের”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেও জোড়া উইকেট পেয়েছিলেন মহম্মদ সিরাজ। সেইসঙ্গে মোক্ষম সময়ে শ্রীলঙ্কার ব্যাটারদের পার্টনারশিপও ভাঙতে দেখা গিয়েছে তাঁকে। তেমনভাবেই দেখা গিয়েছে ইডেন গার্ডেন্সেও ভারতীয় দলের েহয়ে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানেও গুরুত্বপূর্ণ সময়ে শ্রীলঙ্কার পার্টনারশিপ ভেঙেছিলেন তিনি। এই ম্যাচে তিন উইকেটও পেয়েছেন তিনি। শেষপর্যন্ত বিশ্বকাপের দলে তাঁর সুযোগ হয় কিনা সেটাই দেখার।

close whatsapp