দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হলের অক্ষর প্যাটেল

চোট থেকে সেরে উঠে সম্পূর্ণ ফিটনেস লাভ করেছেন বাঁ-হাতি স্পিনার

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI/Twitter)

চোট কাটিয়ে অক্ষর প্যাটেল পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং দ্বিতীয় টেস্টের আগে বেঙ্গালুরুতে তিনি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। অক্ষর ফিরে আসায় বাঁহাতি কবজি স্পিনার কুলদীপ যাদবকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

২ সপ্তাহ আগে যখন ভারতীয় দল প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল শ্রীলঙ্কা সিরিজের জন্য, তখন ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অক্ষর প্যাটেল পুনর্বাসনে রয়েছেন এবং মোহালিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচের জন্য তাঁকে পাওয়া যাবে না।

“অক্ষর প্যাটেল বর্তমানে তাঁর পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং প্রথম টেস্টের নির্বাচনের জন্য উপলব্ধ নন। দ্বিতীয় টেস্টের জন্য তাঁর নির্বাচন নিশ্চিত করার জন্য পরে তাঁর মূল্যায়ন করা হবে,” বিসিসিআই জানিয়েছিল ক্রিকবাজের উদ্ধৃত করেছে।

কুলদীপ যাদব গত বছর ফেব্রুয়ারিতে ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন

কুলদীপ যাদব ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় দলের হয়ে শেষবার একটি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন। বাঁহাতি কবজি স্পিনার ভারতীয় দলের হয়ে ৭টি টেস্ট ম্যাচে খেলেছেন এবং ২৩.৮৫ গড়ে ২৬ উইকেট নিয়েছেন। কুলদীপ টেস্ট ম্যাচ ক্রিকেটে ২টি ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ম টেস্টে ভারতীয় দল আধিপত্য দেখিয়ে জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মোহালিতে তাদের প্রতিপক্ষকে ইনিংস এবং ২২২ রানে দুরমুশ করে হারায়। রবীন্দ্র জাডেজা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করার পর বল হাতে মোট ৯ উইকেট নিয়েছেন ৮৭ রান দিয়ে। এই অলরাউন্ড পারফর্ম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। দুই ম্যাচের সিরিজ না হারতে হলে শ্রীলঙ্কাকে এখন ২য় টেস্ট জিততেই হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১২ই মার্চ ২০২২-এ। বেঙ্গালুরুর চিন্নাস্বানী স্টেডিয়ামে দিবারাত্রির টেস্ট ম্যাচটি আয়োজিত হবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, ঋষভ পান্ত (উইকেটকিপার), কেএস ভরত, রবীন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, সৌরভ কুমার, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক)। 

close whatsapp