ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম টেস্ট, ম্যাচ প্রিভিউ এবং সম্ভাব্য একাদশ

মোহালিতে প্রথম টেস্টে বিরাট কোহলি তাঁর ১০০তম টেস্ট খেলতে নামবেন

Team India
Team India. (Photo Source: Twitter/BCCI)

প্রিভিউ

ভারত এবং শ্রীলঙ্কা যখন ৪ঠা মার্চ ২০২২-এ প্রথম টেস্টে পরস্পরের মুখোমুখি হবে তখন প্রচুর উন্মাদনা সৃষ্টি হবে নিঃসন্দেহে। এবং, সমস্ত মনোযোগ এবং ফোকাস থাকবে একজন মানুষের উপর। বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে তাঁর ১০০তম টেস্টে ভারতের সাদা জার্সি গায়ে নামবেন। এটি তাঁর এবং তাঁর ভক্তদের জন্য মূল্যবান একটি মুহূর্ত হবে। 

কোহলিকে নিয়ে উন্মাদনার মাঝে ভারতের লক্ষ্য থাকবে টেস্ট ম্যাচটি জেতার দিকে। রোহিত শর্মা কোহলির কাছ থেকে দলের নেতৃত্বের দায়িত্ব নেবেন, এবং একটি জয় দিয়ে ভারতের পূর্ণ-সময়ের টেস্ট অধিনায়ক হিসাবে তাঁর কার্যকাল শুরু করার দিকে নজর দেবেন।

ভারতের মাটিতে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলকে ৩-০ ব্যবধানে পরাজিত করে সিরিজে প্রবেশ করবে ভারত। ঘরের বাইরে তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে সিরিজ হারার পর টেস্টে আবার নিজেদের দাপট পুনরুদ্ধার করার চেষ্টায় থাকবে টিম ইন্ডিয়া।

অন্যদিকে ভারতের মাটিতে ভারতকে বিপর্যস্ত করার আশা নিয়েই সিরিজে নামবে শ্রীলঙ্কা। সফরকারীরা টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাম্প্রতিক পয়েন্ট তালিকা দেখলে লঙ্কানরা আত্মবিশ্বাসী হবে কারণ তারাই শীর্ষে। টেস্ট বিশেষজ্ঞরা টি-২০ দলের ব্যর্থতা কাটাতে বদ্ধপরিকর হবে ‌ 

পিচ কেমন হবে

মোহালির পিচ এমন হবে যেখানে ফাস্ট বোলাররা প্রথম দিকে কিছুটা সাহায্য পাবে। ম্যাচ যতো এগোবে ততো পিচ সহজ হয়ে যাবে এবং ব্যাটারদের রান করা সুবিধাজনক হবে। স্পিনাররা শেষের দিকে দাপট দেখাবেন।

দলের কম্বিনেশন ও সম্ভাব্য একাদশ

ভারত

অধিনায়ক রোহিত শর্মা, মাইলস্টোন ম্যান বিরাট কোহলি, ঋষভ পান্ত, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং জাসপ্রিত বুমরাহ – এঁরা ফিট থাকলে প্রত্যেকেই খেলবেন। সম্ভবত মায়াঙ্ক আগরওয়াল রোহিতের সাথে ব্যাটিং শুরু করবেন, আর শুবমান গিল ৩ নম্বরে ব্যাট করবেন বলে আশা করা হচ্ছে। হনুমা বিহারী ৫ নম্বরে থাকবেনত। এ ছাড়া বুমরাহের পাশাপাশি মহম্মদ শামি এবং সিরাজ থাকবেন অন্য দুই ফাস্ট বোলার হিসেবে।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ। 

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক দিমুথ করুনারত্নে, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমল এবং দুষ্মান্থা চামিরা নিশ্চিতভাবে খেলবেন। অভিজ্ঞ লাহিরু থিরিমান্নে ৩ নম্বরে থাকবেন, আর ধনঞ্জয় ডি সিলভা এবং প্রতিভাবান ব্যাটার চারিথ আসালাঙ্কা ৫ ও ৬ নম্বরে থাকবেন। যে দুই স্পিনার মাঠে নামবেন তারা হলেন লাসিথ এমবুলডেনিয়া ও প্রবীণ জয়াবিক্রমা।

সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দীনেশ চান্দিমাল (উইকেটকিপার), প্রবীণ জয়াবিক্রমা, সুরঙ্গা লাকমল, লাসিথ এমবুলদেনিয়া, দুষ্মান্থা চামিরা।

close whatsapp