মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অতিরিক্ত স্পিনার খেলানোর ভাবনা ভারতের

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twiter/BCCI)

শুক্রবার মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত। সেই ম্যাচেই টেস্ট অদিনায়ক হিসাবে অএভিষেক হতে চলেছে রোহিত শর্মার। টি টোয়েন্টি ও একদিনের ফর্ম্যাটে যাত্রাটা সাফল্যের সঙ্গেই শুরু করেছেন তিনি। এবার লক্ষ্য টেস্ট। রণ কৌশল প্রস্তুত। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে অতিরিক্ত স্পিনার নিয়েই নামার ভাবনা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। যদিও প্রথম একাদশ নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ভারতীয় দলের নতুন অধিনায়ক।

গতবছর দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ টেস্ট সিরিজ খেলেছিল ভারত। চোটের জন্য সেই দলে ছিলেন না রোহিত শর্মা। বিরাট কোহলির নেতৃত্বে ভারত এগিয়ে গেলেও, শেষপর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি বিরাট কোহলি এবং ভারতের। দক্ষিণ আপ্রিকার কাছে সেই টেস্ট সিরিজ ২-১ হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। আর সেই সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছেল ভারতীয় ক্রিকেট মহল।

জল্পনা চলছিলই রোহিত শর্মাকে নিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু আগেই রোহিত শর্মাকে ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে ঘোষমা করেন ভারতীয় দলের নির্বাচকরা। বিরাট পরবর্তী ভারতীয় দলের এখন সব ফর্ম্যাটের নেতা রোহিত শর্মা। মোহালীতেই ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে তাঁর। চলচে জোরকদমে প্রস্তুতি। আর সেখানেই শ্রীলঙ্কাকে হারানোর জন্য স্পিন আক্রমণেই শান দিচ্ছেন টিম ইন্ডিয়া। সরাসরি না বললেও রোহিত শর্মার ইঙ্গিত তো অন্তত তেমনটাই।

শ্রীলঙ্ককার বিরুদ্ধে মোহালীতে অতিরিক্ত স্পিনার নিয়ে নামার ইঙ্গিত রোহিত শর্মার

মোহালীর টেস্টে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা জানান, “আগে মোহালীর পিচ যেমন হত এবারেও সেই পিচের সঙ্গে সাদৃশ্য রয়েছে এই পিচের। পিচে ঘাস নেই বললেই, ভারতীয় পিচ যেমন হয় তেমনটাই হয়েছে। এই পিচে বল যে যথেষ্ট টার্ণ করবে, তা বেশ স্পষ্ট”।

আর রোহিত শর্মার এমন কথা বলার পর থেকেই ভারতের অতিরিক্ত স্পিনার নিয়ে খেলার ছক প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যদিও স্পিনার হিসাবে কাকে খেলানো হবে তা এখনই বোঝা যাচ্ছে না। একইসঙ্গে এই ম্যাচে যে বেশকিছু নতিন মুখ দেখা যাবে, তাও বোঝা যাচ্ছে। অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পুজারা নেই। তাদের জায়গায হনুমা বিহারী, শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে আলোচনা চলছে। ইন্ডিয়া টিম ম্যামনেজমেন্ট দল চূড়ান্ত করে ফেললেও, সেই ব্যপারে কোনওরকম ইঙ্গিত দিতে তারা নারাজ।

টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এবার লক্ষ্য ঘরের মাঠে টেস্ট সিরিজ। এখনও পর্যন্ত ঘরের মাঠে কখনও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারেনি টিম ইন্ডিয়া। সেই পরিসংখ্যান অব্যহত রেখে রোহিত শর্মা এগিয়ে যেতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp