রিকি পন্টিংয়ের চোখে সেরা ফিনিশর মহেন্দ্র সিং ধোনিই

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

৬ বলে ১৮ রান। এটাই ছিল কোয়ালিফায়ার ম্যাচে দিল্লির বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির রান। ব্যাস তাতেই ম্যাচ শেষে হাসি ফুটল চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচ জিতে চেন্নাই শুধু ফাইনালে উঠল শুধু নয়, ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকেও পেয়ে গেল চেন্নাই। তিনি যখন মাঠে নামেন তখন জেতার জন্য প্রয়োজন ছিল ১১ বলে ২৪ রান। টি ২০ ম্যাচে এই রান করা সম্ভব। কিন্তু এই আইপিএলে ধোনির যা ফর্ম চলচিল তাতে আশ্বস্ত চিলেন ধোনির অতিবড় সমর্থকরাও। কিন্তু প্রথম বলেই আবেশ খানকে চার মেরে বুঝিয়ে দিলেন – কিং ইজ ব্যাক।

তারপর শেষ ওভারে তিনটে চার মেরে দলকে জিতিয়ে দিলেন ফিনিশর মহেন্দ্র সিং ধোনি। তারপরই সোশ্যাল মিডিয়ায় মাহি বন্দনা এখনও চলছে। আর এ বিষয়ে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং বলেছেন, “ধোনি অন্যতম গ্রেট। এই নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। আমরা ডাগআউটে বসে ভাবছিলাম, ধোনি ও জাদেজার মধ্যে নিশ্চিত ভাবে ধোনি নামবে, ঠান্ডা মাথায় ম্যাচটা শেষ করতে চাইবে। আমরা ওর বিরুদ্ধে সেভাবে খেলতে পারিনি। আমরা জানি একবার সুযোগ দিলে আমাদের খেসারত দিতে হবে। দীর্ঘদিন ধরেই ধোনি এই কাজটা করে আসছে। আমাদের বোলাররা মিস করে গিয়েছে সুযোগ। আমার মনে হয় ও যখন অবসর নেবে তখন সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হিসাবেই ওর নাম লেখা থাকবে।”

ম্যাচ শেষে মাহি জানান, ‘বিশেষ কিছুই করিনি, শুধু বলটি দেখেছি এবং বলটি খেলেছি। আর ধোনির এই ইনিংস দেখে উচ্ছ্বসিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তিনি টুইটে লেখেন, ‘এবংং রাজা ফিরে এলেন (কিং ইজ ব্যাক)। এই খেলার সর্বকালের সেরা ফিনিশার। আজ রাতে আবারও নিজের জায়গা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করলেন।’

close whatsapp