“চরিত্র কলঙ্কিত হওয়ার প্রশ্ন নেই” – নন-স্ট্রাইকিং প্রান্তে রান আউটের বিষয়ে আরও একবার মুখ খুললেন অশ্বিন
বাটলার বলেছেন সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন
আপডেট করা - Mar 29, 2022 3:01 pm

রাজস্থান রয়্যালস (আরআর) অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আশা করেন যে এমসিসি-র নিয়ম পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নন-স্ট্রাইকারকে রান আউট করা বৈধ রূপ পাওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে গৃহীত হবে। ৩৫ বছর বয়সী এও স্পষ্ট করেছেন যে এটি একজন ব্যক্তির পছন্দের উপর নির্ভর করে সে এটি করতে চায় কিনা এবং এতে কারওর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়।
বল ডেলিভার করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য নন-স্ট্রাইকারদের রান আউট করাকে বৈধতা আগে দেওয়া হলেও এমসিসি সম্প্রতি এটিকে “অন্যায় খেলা” বলে বিবেচিত হবে না বলে স্পষ্ট করে দিয়েছে। তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার সময় আইপিএল ২০১৯-এ আরআর ব্যাটার জস বাটলারকে নন-স্ট্রাইকিং প্রান্তে রান আউট করার পরে একটি ব্যাপক বিতর্কের সূত্রপাত হয়েছিল।
ঘটনাপ্রবাহের পরিহাসে এখন বাটলার ও অশ্বিন দুজনেই একই দলে থেকে আইপিএল খেলবেন
“স্পিরিট অফ ক্রিকেট” বিতর্ক উত্থাপিত হওয়ায় অশ্বিন দৃঢ়ভাবে নিজের পক্ষে মতামত রাখেন। টাইমস অফ ইন্ডিয়া-র সাথে একটি সাক্ষাৎকারে ঘটনাটি সম্পর্কে খোলামেলা আলোচনায় স্পিনার বলেছেন, “যখন ঘটনাটি ঘটেছিল, আমি মনে করি জসই এটি সম্পর্কে বিচলিত এবং বিরক্ত বোধ করেছিলেন। ঠিকই করেছিল, কারণ এটি করা গ্রহণযোগ্য ছিল না। এটা এমন কিছু নয় যা রোজ ঘটে। আমি এটা পুরোপুরি বুঝতে পারি।”
এভাবে আউট করার ধরণ যেহেতু এখনও অনেকেই বিতর্কিত মনে করে, সেই ধরণ ভবিষ্যতে সামগ্রিকভাবে গৃহীত হবে কি না, সেই প্রসঙ্গে অশ্বিনের প্রতিক্রিয়া, “আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। কিন্তু খেলাটি যে গতিতে চলছে, পেশাদাররা বিকশিত হচ্ছে এবং খেলোয়াড়রা যেভাবে খেলাটিকে নিচ্ছে, আমি শুধু আশা করি এবং কামনা করি যে এভাবে আউট করাকে একটি বৈধ রূপ হিসাবে দেখা হবে। কিন্তু কেউ এটা করতে চায় কি না, সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে এবং এতে চরিত্র কলঙ্কিত হওয়ার প্রশ্ন নয়।”
অফ-স্পিনারকে আইপিএল নিলামে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি কিনেছিল এবং এখন বাটলারের সঙ্গে তিনি একই দলে রয়েছেন। ২০১৯ রান আউটের ঘটনা সম্পর্কে তাঁর মতামত ভাগ করে, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার বলেছেন যে তিনি সেই আউট থেকে তাঁর শিক্ষা নিয়েছেন। তিনি বলেছেন, “আমি আমার কেরিয়ারে দুবার এভাবে রানআউট হয়েছি। তাই আশা করি, আমি এখন আমার শিক্ষা পেয়েছি। কখনও কখনও আবেগ বর্ণনা করা কঠিন। আপনি আপনার দলের জন্য কঠোর চেষ্টা করছেন এবং আপনি সবসময় জেতার জন্য মরিয়া। অবশ্যই, আপনি যখন এমনভাবে আউট হন তখন হতাশ হতে হয়। এটি সম্পর্কে মানুষের মতামত কী তা আমাকে ভাবায় না। আপনি যদি ক্রিজে থাকতেন, তা হলে কেউ কিছু বলতো না।”
অশ্বিনকে আরআর নিলামে ৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। বাটলার ছিলেন ফ্র্যাঞ্চাইজি দ্বারা ধরে রাখা তিনজন খেলোয়াড়ের একজন।