পরপর ম্যাচ হারলেও ভেঙে পড়ছেন না শ্রেয়স আইয়ার, ঘুরে দাঁড়ানোর বার্তা তাঁর মুখে

Shreyas Iyer and Sheldon Jackson
Shreyas Iyer and Sheldon Jackson. (Photo Source: IPL/BCCI)

এই মুহূর্তে একেবারে ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। আট ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের পয়েন্ট টেবিলে ৮ নম্বরে রয়েছে এই মুহূর্তে। যদিও প্লে অফে পৌঁছনোর দড়জা এখনও খোলা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তার আগেই দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যপারে আশাবাদী নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষম্যাচে দলে বেশকিছু পরিবর্তন করে মাঠে নামলেও জিততে পারেনি তারা। গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছে কলকাতার নাইটদের।

এরপর থেকে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের দল গঠন নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। টানা আট ম্যাচ হয়ে গেলেও নাইট রাইডার্স এখনও তাদের সঠিক প্রথম একাদশ গড়ে তুলতে ব্যর্থ বলেই মনে করেছেন বহু প্রাক্তন ক্রিকেটার। শেষম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অ্যারণ ফিঞ্চ, প্যাট কামিন্সদের বাদ দিয়েই প্রথম একাদশ সাজিয়েছিলেন শ্রেয়স আইয়ার, ব্রেন্ডন ম্যাকালামরা। যদিও সাফল্য তাদের অধরাই রয়েছে।

এমন পরিস্থিতি নাইট রাইডার্সের প্লে অফে যাওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। যদিও শ্রেয়স আইয়ার কিন্তু এতটুকুতেই হার মানতে নারাজ। বরং তারা যে ঘুরে দাঁড়াতে পারবে বারবারই সেই কথা শোনাযাচ্ছে তাঁর মুখেষ কোনওরকম দোষারোপ করতে নারাজ নাইট অধিনায়ক। শুধুমাত্র জয়ে ফেরার মোমেন্টামটাই খুঁজছে তারা। আর পরবর্তী ম্যাচে জয় পেলেই তাদের হারানো যে অসম্ভব হয়ে পড়বে, সে ব্যপারে কোনওরকম সন্দেহ নেই শ্রেয়স আইয়ারের।

পরপর চার ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলে ৮ নম্বরে রয়েছে

কেকেআর.ইন-এ দেওয়া সাক্ষাতকারে শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “মাঠে নামার আগে নিজেদের ছক প্রস্তুত থাকছে আমাদের। শুধু সেটাকে পরিণাম দেওয়ার জায়গাতেই খানিকটা সমস্যা হয়ে যাচ্ছে। এটুকু বাদ দিলে আমাদের এই ফ্র্যাঞ্চাইজি অসাধারণ। আমাদের জয়ের রাস্তায় ফেরাটা শুধুই সময়ের অপেক্ষা। একবার জয়ের মুখ দেখলে এই নাইট রাইডার্সকে আটকানো  অসম্ভব হয়ে পড়বে”।

এটুকুই নয়, শ্রেয়স আইয়ার আরও জানিয়েছেন, “এমন একটা দলের অধিনায়কত্ব করা আমার কাছে সবসময়ই গর্বের। যেখানে প্রত্যেকটি ক্রিকেটারের মধ্যেই খেলা এবং পারফরম্যান্স দেখানোর খিদে রয়েছে। এবারের আইপিএলে শুরুটা আমরা ভালভাবেই করেছিলাম।  চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছিলাম। কিন্তু মাঝপথে কয়েকটি ম্যাচে আমাদের পরিকল্পনা অনুযায়ী ফলাফল হয়নি। তবে দলের ক্রিকেটারদের ওপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে”।

পরের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিততে না পারলে অনেকটাই পিছিয়ে পড়বে কলকাতাক নাইট বাহিনী। সেইমতো প্রস্তুতিও চলছে তাদের। দলে হয়ত বেশকিছু পরিবর্তনও আসতে পারে এই ম্যাচে। এই ম্যাচে নাইট রাইডার্স জয়ের মুখ দেখতে পায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp