বিশ্বকাপে ডিনড্রা ডটিনের দুর্ধর্ষ ক্যাচ দেখে মুগ্ধ সকলে, সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তার ঢল

Deandra Dottin
Deandra Dottin. (Photo Source: Twitter)

মহিলা বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে যেমন সকলকে চমকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তেমনই সকলকে চমকে দিয়েছেন ক্যারিবিয়ান শিবিরেরই ডিনড্রা ডটিন। ইংল্যান্ডকে ৭ রানে হারানোর ম্যাচ তাঁর দুর্ধর্ষ ক্যাচেই মুগ্ধ সকলে। সোশ্যাল সাইট জুড়ে এখন শুধুই ডিনড্রা ডটিনের প্রশংসা। আর তাঁর সেই ক্যাচ ঘুরে সোশ্যাল সাইট জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ক্যাচ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডিনড্রা ডটিন।

ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন কঠিন ম্যাচে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ধারভারে তাদের থেকে এগিয়ে থেকেই এদিন নেমেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ জিততেই। আর সেই জয়ের নায়ক যদি ডিনড্রা ডটিনকে বলা হয়ে থাকে, তবে হয়ত খুব একটা ভুল হবে না। ওপেনিংয়ে তাঁর দুর্ধর্ষ ব্যাটিং এবং ফিল্ডিংয়ের সময় একহাতে অসাধারণ ক্যাচই এদিন ক্যারিবিয়ান ব্রিগেডকে জয়ের রাস্তায় এগিয়ে দিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের জবাবে সেই সময় ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন ইংল্যান্ডের অন্যতম তারকা ক্রিকেটার লরেন উইনফিল্ড হিল। আর বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজের শ্যামিলা কনেল। তাঁরই বলে একটি জোরালো শট খেলেন উইনফিল্ড হিল। কিন্তু মাঠ পেরোয়নি। নিজেকে শূন্যে ছুঁড়ে দিয়ে একহাতে সেই ক্যাচ নিয়ে ব্রিটিশ তারকাকে তো বটেই, গোটা বিশ্বকে তমকে দেন ডিন্ড্রা ডটিন। অনেকের মতে কিনি নাকি গ্যাবিটিকেও হার মানিয়েছেন এই ক্যাচ নেওয়ার জন্য।

মহিলা বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

আবার ব্যাট হাতেও এদিন যথেষ্ট সফল ডটিন। ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল। সেখানেই শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন ডিনড্রা ডটিন। হ্যালি ম্যাথুজকে নিয়ে ওপেনিংয়ে শুরুটা ভালভাবেই করে দিয়ে যান তিনি। বিনা উইকেটে ৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। যদিও তারা ফেরার পর সেই ধারা অব্যহত রাখতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ২২৫ রানেই থামতে গয় ক্যারিবিয়ান ব্রিগেডকে।

লড়াইটা তখনও কঠিন ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। সেই সময়ই সকলকে চমকে দিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দেন ডিন্ড্রা ডটিন। একহাতে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন উইনফিল্ড হিলসকে। আর তা দেখেই মুগ্ধ সকলে। ম্য়াচ গড়ায় অবশ্য শেষপর্যন্ত। সেখানেই হাড্ডহাড্ডি লড়াই করে ইংল্যান্ডের মহিলা দলকে সাত রানে হারিয়ে দিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। তবে ম্যাচ শেষে ডিন্ড্রা ডটিনের সেই ক্যাচ নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।

close whatsapp