শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও বোলারদের সমালোচনায় নারাজ চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara
Cheteshwar Pujara. (Photo by Stu Forster/Getty Images)

শ্রীলঙ্কার কাছে হেরে এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছনোর আসা ভারতের কার্যত শেষ। অঙ্কের বিচারে খানিকটা আশা থাকলেও, সেই পথ অতি দূর্গম বলাই চলে। ম্যাচ শেষের পর থেকেই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে মুখ কুলতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপের পাশেই দাঁড়াচ্ছেন তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা। তাঁর মতে ভারতের বোলিং লাইন আপ নিয়ে নাকি চিন্তা করার মতো খুব একটা কিছু নেই।

পাকিস্তানের পর শ্রীলঙ্কা। দুই ম্যাচেই প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ভারতীয় দল। লড়াই করার রান করতে পারলেও, শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারেননি তারা। বরং দুই জায়গাতেই হারতে হয়েছে তাদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর অনেকেই ভারতের বোলিং লাইনআপের দিকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। চেতেশ্বর পূজারা কিন্তু সেই রাস্তায় হাঁটেননি। বরং তাঁর মতে ভারতীয় দলের বোলিং লাইন আপ ধীরে ধীরে অনেক উন্নতি করেছে। বিশেষ করে শেষ ওভারে অর্শদীপ সিংয়ের বোলিং নিয়ে তিনি বেশ খুশি।

শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরে এশিয়া কাপে ভারতের আশা কার্যত শেষ

প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন ভারত করেছিল ১৭২৩ রান। লড়াই করার মতো রান পেেছিলেন বোলাররা। যদিও প্রথম দশ ওভারে ম্যাচের রাশ সম্পূর্ণটাই ছিল শ্রীলঙ্কার দখলেই। বোলাররা উইকেচ তুলতে পারেননি। কিন্তু ১২ থেকে ১৫ ওভারের মদ্।েই বদলে গিয়েছিল ম্যাচের চিত্রটা। যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের দাপটে তিন ওভারের মধ্যে পরপর চার উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। চাহাল একাই তুলে নিয়েছিলেন তিন উইকেট। যদিও শেষপর্যন্ত শ্রীলঙ্কাকে হারাতেং সমর্থ হয়নি ভারতীয় দল।

ইএসপিএন ক্রিক ইনফোকে দে্ওয়া এক সাক্ষা্তকারে চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “আমার মনে হয় ভারতের বোলিং নিয়ে খানিকটা চিন্তায় ছিলাম ঠিকই, কিন্তু এখন তারা যথেষ্ট উন্নতি করেছেন। অর্শদীপ সিং যথেষ্ট ভাল বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন। পাওয়ারপ্লে-তে উইকেচট তুলে নেওয়ার জন্য ভুবনেশ্বর কুমারের দক্ষতা সম্বন্ধে সকলেই অবগত রয়েছেন। এমন বহু সময় আসে যখন সব ম্যাচ আমাদের মতো করে হয় না, সেই পরিস্থিতিতেই এই নানান কথাবার্তা ওঠে”।

শ্রীলঙ্কার বিরুদ্ধেও যে ভারতীয় দল জয়ের সুযোগ পাননি তা নয়। কিন্তু শেষপর্যন্ত তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। যুজবেন্দ্র চাহাল এবং অশ্বিনের হাত ধরে ম্যাচে ফিরতে পেরেছিল টিম ইন্ডিয়া। শেষ ওভারেও অর্শদীপ সিং যথেষ্ট ভাল বোলিং করেছিলেন। কিন্তু সেই সময় ঋষভ পন্থের রান আউট মিস এবং ওভার থ্রোটাই ম্যাচ ঘুরে দিয়েছিল।

চেতেশ্বর পূজারা কিন্তু ম্যাচ শেষে ভারতীয় বোলারদের কোনওরকম দোষ দিতে একেবারেই নারাজ।

close whatsapp