‘টিভি কম ভাঙো’ – পাকিস্তানের সাংবাদিকের ঘৃণ্য টুইটের জবাব দিলেন ক্রিকেটপ্রেমীরা
সাংবাদিক বলেছেন ভারত ভাগ্যের জোরে জিতেছে
আপডেট করা - Aug 29, 2022 4:10 pm

২৮শে অগাস্ট রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পাঁচ উইকেটের জয়ের মাধ্যমে ভারত তাদের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অপমানজনক হারের প্রতিশোধ নিয়েছে। এই জয় ভারতীয় দলের পক্ষে সহজ ছিল না। যদিও শেষ অবধি টিকে থেকে হার্দিক পান্ডিয়া ভারতের জয় সুনিশ্চিত করেছিলেন।
মেন ইন ব্লুর রান তাড়া শুরু হয়েছিল বিপর্যয়ের সঙ্গে কারণ সহ-অধিনায়ক কেএল রাহুল নাসিম শাহের বলে শূন্য রানে বোল্ড হন এবং একই ওভারে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা উভয়েই অল্পের জপ্ন্য আউট হতে হতে বেঁচে যান। ভারত জিতে শেষ করলেও পাকিস্তানের একজন সাংবাদিক মতামত দিয়েছেন যে পাকিস্তানই সেরা দল ছিল এবং ভারত ভাগ্যের কারণেই জিতেছে।
“ভাগ্য ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে কারণ ভাগ্য ভারতের পক্ষে না থাকলে ভারত কখনোই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতত না। তাই আজ ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান! #INDvPAK”, সাংবাদিক আরফা ফিরোজ জাকে টুইট করেছেন।
Luck played better cricket than India because India would have never won the match against Pakistan if luck had not favoured India. Hence Pakistan played better cricket than India today! #INDvPAK
— Arfa Feroz Zake (@ArfaSays_) August 28, 2022
যদিও, এই টুইটটি ক্রিকেটপ্রেমীরা ভালোভাবে গ্রহণ করেননি এবং তাঁরা উপযুক্ত জবাব ফিরিয়ে দিয়েছে।
এখানে রইল তাদের কিছু প্রতিক্রিয়া
Cry cry …luck luck
…
.
.reminder t20 no 1 zimababer ..Couldn't face bhuvi .
.
.😂😂😂😂😂— SHORYAM💎 (@b_shorya) August 28, 2022
And now I'm going to block you first
You really need to skip this sport Journalism Profession and try in some lollywood screenwriting;)— Sohaib Najeeb Khan (@Sohaibhassankh6) August 28, 2022
India is used to these "moral victory" kind of excuses. Enjoy your moral victory, we'll keep the points.
— THE SKIN DOCTOR (@theskindoctor13) August 28, 2022
no you are wrong today India played real cricket and build the partnerships 🧿
— jameel Khan (@jameelK60094344) August 28, 2022
You do Know it's cry Baby like You who Make This Victory Special
— Abhishek Rana 🇵🇸🇵🇸🇵🇸 (@theAbhishekium) August 28, 2022
https://twitter.com/sharmaa_khushii/status/1563957014229061632?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1563957014229061632%7Ctwgr%5E76b009a2be402b3e86e77564defb92ddafb7d435%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftv-kam-todna-is-baar-fans-slam-pakistan-journalist-for-distasteful-tweet-after-indias-win-over-pakistan%2F
It's good to have sportsmen spirit. Better luck next time and dont forget to congratulate the better team,Team India.
— Anshuman Mukund Shankar Dave(Royal Family- Thamna) (@ansh_roger007) August 28, 2022
Chalo jo bhi maan lo kamsekam raat ko neend to aayegi aur please TV kam todna is baar agle sunday ke liye bhi to stock rakhna hai 😂😂😂
— Roman2Reigns #RomanReigns𓃵(🇮🇳) (@RohanGandotra9) August 28, 2022
টি-২০ অভিষেককারী নাসিম শাহ তাঁর প্রথম স্পেলে ভারতের টপ অর্ডারকে বিব্রত করেছিলেন এবং ১৪৮ রানের লক্ষ্যকেও তুলনামূলক কঠিন করে তুলেছিলেন। কেএল রাহুলকে আউট করার পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়মিত বিব্রত করতে থাকেন তিনি এবং কোহলি তাঁর ৩৪ বলে ৩৫ রানের ইনিংসে খুব কম সময়ই স্বাচ্ছন্দে ছিলেন।
মহম্মদ নাওয়াজ দ্রুত পর পর এই দুজনকে আউট করার পরে নাসিম সূর্যকুমার যাদবকে ১৮ রানে আউট করার পরে ভারতের সমস্যা আরও তীব্র হয়। তবে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজার মিডল-অর্ডার জুটি স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকে এবং দুজনে মিলে পঞ্চম উইকেটে ৫২ রান যোগ করেন।
নাওয়াজের হাতে চূড়ান্ত ওভারের প্রথম ডেলিভারিতে জাডেজা বোল্ড হন, কিন্তু হার্দিক তাঁর স্নায়ু ধরে রাখেন এবং চতুর্থ ডেলিভারিতে স্পিনারকে ছক্কা হাঁকিয়ে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন।