ভারতের জন্য বিশেষভাবে প্রস্তুত এশিয়া কাপের হাইব্রিড মডেলের জন্য দুটি কেন্দ্র চূড়ান্ত করল পিসিবি

তবে ভারত আদৌ এশিয়া কাপে খেলবে কিনা তা অনিশ্চিত

Pakistan ODI team
Pakistan ODI team. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

এশিয়া কাপ ২০২৩-এ অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিতর্কের মধ্যেই হাইব্রিড মডেলের জন্য দুটি কেন্দ্র চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), জানা গেছে বিভিন্ন প্রতিবেদনের সূত্রে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর আগে পাকিস্তানে ভারতীয় দল পাঠাতে অস্বীকার করেছিল। অন্যদিকে, পিসিবিও ইঙ্গিত দিয়েছে যে ভারত পাকিস্তানে না এলে তারাও ২০২৩ ওডিআই বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতে আসবে না।

মে মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর একটি বৈঠকের সময়ে পিসিবি প্রধান নাজাম সেঠি বহু-দেশীয় ইভেন্ট আয়োজনের জন্য একটি হাইব্রিড মডেলের সুপারিশ করেছিলেন, যেখানে ভারত তাদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে খেলবে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উভয়েই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর পরে সেঠি একটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনার কথাও জানান।

জিও নিউজের একটি প্রতিবেদন অনুসারে, মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের চারটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা হবে, টুর্নামেন্টের বাকি অংশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পিসিবি আশাবাদী যে শারজাহ ও আবু ধাবির চেয়ে দুবাইতে বেশী টিকিট বিক্রি হবে। অধিকন্তু, পিসিবি পাকিস্তানের বাইরে খেলা আয়োজন করতে আগ্রহী নয় কারণ এর ফলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার প্রচেষ্টা বিপন্ন হবে।

ভারত না এলে সরকার আমাদের বিশ্বকাপের ম্যাচগুলি খেলতে ভারতে ভ্রমণের অনুমতি দেবে না: নাজাম সেঠি

সেঠি ন্যাশনাল অ্যাসেম্বলির আন্তঃপ্রাদেশিক সমন্বয় কমিটির (আইপিসি) সভার ফাঁকে মিডিয়াকে বলেছিলেন যে ভারত যদি এশিয়া কাপের জন্য পাকিস্তানে আসতে অস্বীকার করে তবে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য পাকিস্তানের ভারতে যাওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেছিলেন যে যদি এমন ঘটনা ঘটে তবে ক্রিকেট চূড়ান্ত ক্ষতিগ্রস্থ হবে।

“এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাকিস্তানে ভ্রমণ করতে ভারতের অস্বীকৃতির কারণে এমন সম্ভাবনা রয়েছে যে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যে মেন ইন গ্রিনকে সীমানা অতিক্রম করতে দেবে না পাকিস্তান সরকার। সেক্ষেত্রে চরম ভুগতে হবে ক্রিকেটকে।

“আইসিসি ও এসিসি ইভেন্টগুলির মসৃণ আয়োজনকে হুমকির মুখে ফেলে এমন সমস্যার সমাধানের জন্য একটি মধ্যম উপায় থাকা উচিৎ। এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানে ভ্রমণে অস্বীকৃতি জানালে, সরকার আমাদের বিশ্বকাপের ম্যাচগুলি খেলতে ভারতে ভ্রমণের অনুমতি দেবে না,” সেঠি বলেছিলেন।

close whatsapp