দাসুন শনাকার নেতৃত্বে এশিয়া কাপ শুরুর ৭ দিন আগে দল ঘোষণা শ্রীলঙ্কার
আপডেট করা - Aug 20, 2022 2:07 pm

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শনিবার এশিয়া কাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের থেকে ১২ দিন পর এশিয়া কাপের জন্য ঘোষণা করেছে। বেশ কয়েতদিন ধরেই শ্রীলঙ্কার এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে চলছিল নানান জল্পনা। শ্রীলঙ্কা সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের দলের খোলা নিয়েও একসময় দেখা দিয়েছিল সমস্যা। আর তাতেই দেখা দিয়েছিল সিঁদূরে মেঘ।অবশেষে স্বস্তি। শনিবার সরকারের তরফে গ্লীর সংকেত পাওয়ার পরই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট দল।
দাসুন শনাকার নেতৃত্বেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। তাও নির্ধারিত সময়ের থেকে ১২ দিন পর এশি.া কাপের জন্য শ্রীলঙ্কার ২০ সদস্যের দল ঘোষণা করা হল। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এসিয়া কাপ। সেখানেই প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা। আয়োজকের দায়িত্ব তাদের কাছে থাকার জন্যই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
১২ দিন দেরীতে এশিয়া কাপের জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার
কিন্তু প্রতিটি দল এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিলেও, এখনও পর্যন্ত শ্রীলঙ্কা দল ঘোষণা করেনি। ক্রমশই এশিয়া কাপে তাদের খেলা ঘিরে বাড়তে শুরু করেছিল চাপ। এমনকী সরকারের টালমাটাল পরিস্থিতির জন্য এশিয়া কাপে এবার শ্রীলঙ্কা খেলতে পারবে কিনা তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। কারণ প্রথমে শ্রীলঙ্কার এই দল নাকি ক্রীড়ামন্ত্রক গ্রান সংকেত দেয়নি। যদিও পরে পরিস্থিতি আয়ত্তে আসে।
শনিবারই শ্রীলঙ্কার দল নিয়ে গ্রীন সংকেত দিয়েছে শ্রীলঙ্কা সরকার। ২০ সদস্যের দল এবার ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ২৭ অগস্টই এশিয়া কাপে যাত্রা শুরু করতে চলেছে শ্রীলঙ্কা শিবির। প্রতিযোগিতা শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ৭দিন।
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
দাসুন শনাকা ( অধিনায়ক)
ধনিস্কা গুনাতিলকা
পাথুম নিশাঙ্কা
কুশল মেন্ডিস
চরিথ আসালঙ্কা
ভানুকা রাজাপক্ষে
আশেন বান্দারা
ধনঞ্জয় ডি সিলভা
ওয়ানিদু হাসারঙ্গা
মহেশ থিকসানা
জেফরি ভান্দারসে
প্রবীন জয়াউইকরেনা
দুশমন্থ চামিরা
বিনুরা ফার্নান্দো
চামিকা করুণারত্নে
দিলশান মদুসঙ্কা
মথিসা পাথিরানা
দীনেশ চন্ডীমল
নুনানিন্দু ফার্নান্ডো
কাসুন রাজিথা
এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতেই হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কার পরিস্থিতি বদলে গিয়েছিল। মুদ্রাস্ফীতির এবং আর্থিক মন্দায় জেরবার ছিল গোটা শ্রীলঙ্কা দেশটাই। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আর তাতেই শেষপর্যন্ত প্রতিযোগিতা শ্রীলঙ্কা থেকে সরে গিয়েছে আরব আমিরশাহীতে। সেখানেই টালমাটাল পরিস্থিতি কাটিয়ে এবার মাঠে নামার অপেক্ষায় শ্রীলঙ্কা শিবির।