পাকিস্তানের বিরুদ্ধে ভারতকেই ফেভারিট বলছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Sep 1, 2023 6:48 pm

২৪ ঘন্টাও বাকি নেই এরপরই ক্যান্ডিতে এশিয়া কাপের মঞ্চে সবচেয় হাই ভোল্টেজ ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেই লড়াইয়েই শেষপর্যন্ত কাদের মুখে জয়ের হাসি ফুটবে তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচে নামার আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকেই খানিকটা এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয়. তারকা ক্রিকেটার তথা প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিটের তকমা এখনও পর্যন্ত ভারতীয় দলের গায়েই রয়েছে। তবে পাকিস্তান যে তাদের ব্যাবধান অনেকটাই কমিয়ে ফেলেছে তা মানতে দ্বিধা নেই প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর।
সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। সেখানে তিনবার জিততে পারলেও দুবার কিন্তু পারেনি টিম ইন্ডিয়া। সেটা যে পাকিস্তানের কাছে বড়সড় একটা প্রাপ্তি তাও বলার অপেক্ষা রাখে না। যদি্ও রবি শাস্ত্রীর এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে এই ভারতীয়দলকেই ফেভারিট হিসাবে দেখছেন। তাঁর মতে এই ভারতীয়দল ২০১১ সালের পর অন্যতম শক্তিশালী টিম ইন্ডিয়া স্কোয়াড। পাকিস্তাের বিরুদ্ধে এই ভারতীয় দলের সাফল্যের ব্যপারেও আশাবাদী তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে শেষবারের সাক্ষাতে জিতেছিল টিম ইন্ডিয়া
পাকিস্তানের কাছে সাম্প্রতিক কালে দুবার হারতে হয়েছে ভারতীয় দলকে। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ২০২১ সালের টি২০ বিশ্বকাপে প্রথমবার হেরেছিল ভারত। এরপর গতবারের এশিয়া কাপেও একটি ম্যাচ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার ফের একবার এশি্য়া কাপের মঞ্চে মুখেমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। যদিও ধারেভারে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। শনিবার দুই মুখোমুখি হতে চলেছ একে অপরের।
এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “আমি একটাই কথা বলব যে অএই মঞ্চে ভারতীয়দলই ফেভারিট। কারণ ২০১১ সালের পর এটাই ভারতীর অন্যতম সবচেয়ে শক্তিশালী দস।অন্তত ক্রিকেটারদের নীরিখে। ভারতীয় দলের অধিনায়ক এই বিষয় সম্বন্ধে অবগত। তবে হ্যাঁ পাকিস্তান খানিকটা হলেও ব্যবধান কমাতে সক্ষম হয়েছে। সাত থেকে আট বছর আগে দুই ক্রিকেটারদের দেখলেই বোঝা যেত যে কতটা ব্যবধান ছিল সেখানে। তবে পাকিস্তান সেই ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলেছে। তারাও যথেষ্ট ভাল একটি দল। তাদের বিরুদ্ধে সবসময়ই নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে”।
প্রথম ম্যাচেপাকিস্তান নেপালের বিরুদ্ধে বিরাট ব্যবধঝানে জিতেছিল। তাদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল। সেখানে জয়ের ধারা অব্যবত রেখে টিম ইন্ডিয়া এগিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার।