বিপিএল ২০২২, ম্যাচ ১ঃ চট্টগ্রাম বনাম বরিশাল, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস
ভারসাম্যের দিক দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এগিয়ে
আপডেট করা - Jan 20, 2022 2:32 pm

প্রিভিউ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল ২১শে জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নামছে। উভয় দলই এখনও টুর্নামেন্ট জিততে পারেনি এবং তাই প্রথম দিন থেকেই ছন্দ পাওয়ার চেষ্টা করবে। গত মরসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তৃতীয় স্থানে ছিল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের কাছে পরাজিত হয়েছিল।
ফরচুন বরিশাল একটি নতুন ফ্র্যাঞ্চাইজি যারা এই মরসুমে আত্মপ্রকাশ করবে। বরিশাল থেকে এর আগে বরিশাল বার্নার্স ও বরিশাল বুলসকে খেলতে দেখা গিয়েছিল। ফরচুন বরিশালে শাকিব আল হাসান, ক্রিস গেইল, ডোয়েন ব্রাভোর মতো টি-টোয়েন্টি ক্রিকেটের বর্ষীয়ান নামগুলি রয়েছে।
পিচ রিপোর্ট
শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ ম্যাচের প্রাথমিক পর্যায়ে ব্যাটারদের পক্ষে থাকে সাধারণত। পরবর্তী পর্যায়ে স্পিনাররা পিচ থেকে যথেষ্ট সাহায্য পেতে শুরু করে। তাই প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ব্যাটিং করাটা একটু বেশিই কঠিন। টস জয়ী দল ব্যাট করতে চায়বে।
সম্ভাব্য একাদশ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
কেনার লিউইস, চ্যাডউইক ওয়ালটন (উইকেটকিপার), সাব্বির রহমান, বেনি হাওয়েল, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শামিম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম।
ফরচুন বরিশাল
ক্রিস গেইল, ফজলে মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান রানা, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
কেনার লিউইস – এই মরসুমে কেনার লিউইসের বিপিএলে অভিষেক হবে। তিনি দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন এবং বিগ-হিটারের খ্যাতি অর্জন করেছেন। ২০২১ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-এ লিউইস পাওয়ারপ্লেতে ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১১৭ বলে ১৯৫ রান করেছেন। তিনি লঙ্কা প্রিমিয়ার লিগের পাশাপাশি আবু ধাবি টি-১০ লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বেনি হাওয়েল – বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো হাওয়েল এর আগেও বিপিএল খেলেছেন, তখন তিনি খুলনা টাইটান্সে ছিলেন। সম্প্রতি তাঁকে আবু ধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল। ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬টি হাফ সেঞ্চুরিসহ ১৯১৩ রান করেছেন।
ফরচুন বরিশাল
শাকিব আল হাসান – বাংলাদেশের সম্ভবত সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। শাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ ১১.১৮ গড়ে, ৫.৫৯-এর কৃপণ ইকোনমি রেটে ছয় ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে, ১০৯.১৬ স্ট্রাইক রেটে ১৩১ রান করেন শাকিব।
ক্রিস গেইল – ২০১২ সাল থেকে বিপিএলে অংশ নিচ্ছেন গেইল এবং ফরচুন বরিশাল হবে তাঁর সপ্তম দল। বিপিএলে ৪২ ম্যাচে ৪১.১৬ গড়ে এবং ১৫৬.৪৯ স্ট্রাইক রেটে ১৪৮২ রান করেছেন গেইল। টুর্নামেন্টে পাঁচটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এই টুর্নামেন্টে গেইলই একমাত্র ব্যাটার যিনি ১০০ ছক্কা মেরেছেন।
চট্টগ্রাম বনাম বরিশাল ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
চ্যাডউইক ওয়ালটন, ক্রিস গেইল (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম।