বিপিএল ২০২২, ম্যাচ ২৭ঃ খুলনা বনাম কুমিল্লা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

সর্বোচ্চ উইকেটশিকারী মুস্তাফিজুর রহমানকে দলে রাখতেই হবে

Mustafizur Rahman
Mustafizur Rahman. (Photo by Munir uz ZAMAN / AFP)

প্রিভিউ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত ম্যাচে সিলেট সানরাইজার্সের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছিল। ৮ ম্যাচের মধ্যে ৫টি জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়ান্স।

অন্যদিকে, খুলনা টাইগার্স তাদের ৮টি ম্যাচে ৪টিতে জিতে চতুর্থ স্থানে রয়েছে। কুমিল্লা ইতোমধ্যেই পরের পর্বে চলে গেলেও টুর্নামেন্টের পরের পর্বে যেতে হলে টাইগার্সকে জিততেই হবে। গত ম্যাচে মিনিস্টার ঢাকার বিরুদ্ধে তারা ৫ উইকেটে হেরেছিল।  

পিচ রিপোর্ট

শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ এমন একটি যেখানে ব্যাটাররা টি-টোয়েন্টির পরিচিত গতিতে খেলতে পারেন না। স্পিনাররা সুবিধা পাবে। ম্যাচটি দিনের বেলা হওয়ায় শিশির ফ্যাক্টর হবে না, ফলে টস জিতে আগে ব্যাট করার কথা ভাববে দুই দলের অধিনায়কই। 

সম্ভাব্য একাদশ

খুলনা টাইগার্স 

আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), থিসারা পেরেরা, সিকান্দার রাজা, ফারহাদ রেজা, রুয়েল মিয়া, খালেদ আহমেদ, নাবিল সামাদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইমরুল কায়েস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, লিটন দাস (উইকেটকিপার), ফাফ ডু প্লেসি, মোমিনুল হক, মইন আলি, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

খুলনা টাইগার্স 

আন্দ্রে ফ্লেচার – ৩৫-এর উপর গড় নিয়ে ২১৩ রান করে ফেলেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। আগামীকাল একটি ভালো সূচনা দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধে।

থিসারা পেরেরা – শ্রীলঙ্কার অলরাইন্ডার ৮ ম্যাচে ১৮২.৩৫-এর বিশাল স্ট্রাইক রেটে ৯৩ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন মাত্র ৬.৯৮ ইকোনমি রেটে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

মুস্তাফিজুর রহমান – টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী মুস্তাফিজুর ১৫ উইকেট নিয়েছেন মাত্র ১০.২০ গড়ে। খুলনার বিস্ফোরক মিডল অর্ডারকে থামানোর দায়িত্ব নেবেন তিনি।

তানভীর ইসলাম – ২৫ বছরের বাঁ-হাতি অফ স্পিনার ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মাত্র ৬.৮৪ ইকোনমি রেটে। প্রত্যেক ম্যাচে উইকেট নেওয়া এই বোলারের গড় ১৬.১৮।

খুলনা বনাম কুমিল্লা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়, লিটন দাস, ফাফ ডু প্লেসি, ইয়াসির আলি, থিসারা পেরেরা (সহ-অধিনায়ক), নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান (অধিনায়ক), নাবিল সামাদ। 

close whatsapp