ভারত সহ আর কোন কোন দেশে দেখা যাবে বিপিএল, দেখে নিন
আপডেট করা - Jan 19, 2022 11:56 am

আগামী ২১ জানুয়ারী থেকে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যা ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেট মহলেও উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। প্রতিযোগিতা শুরুর দামামা আগেই বেজে গিয়েছে। এখন শুধুই বাইশ হজে বল গড়ানোর অপেক্ষা। হাতে আর মাত্র কয়েক দিন, জোরকদমে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ততা। বিশ্বের বিভিন্ন তারকা ক্রিকেটারদের আইপিএলের আগে এই প্রতিযোগিতাতেই দেখা যাবে। ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিতে সেই দেশে পা রাখতে শুরু করে দিয়েছেন তারকা ক্রিকেটাররা।
একইসঙ্গে করোনা নিয়েএও রয়েছে উদ্বেগ। অন্যান্য দেশের মতো বাংলাদেসেও করোনার গ্রাফ উর্ধ্বমুখী। যদিও তারজন্য খেলা হওয়াতে কোনওরকম অসুবিধা নেই। গতবারের মতো এবারও দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে তারা। অবস্থা নিয়ন্ত্রনে এলেই মাঠে লোক প্রবেশ হতে পারে।
মাঠে দর্শকরা পৌঁছতে না পারলেও, প্রিয় তারকাদের খেলা দেখতে খুব একটা কষ্ট পেতে হবে না বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের। টিভি তো রয়েছেই, সেইসঙ্গে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও দেখা যাবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ ছাড়াও ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বিভিন্ন দেশে এই লিগ সম্প্রচার হবে। আইপিএলের পাশাপাশি ভারতেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভক্ত কম নেই। তাদের জন্যও সুখবর রয়েছে,ভারতীয় চ্যানেলেই সম্প্রচার হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ভারতে ডি স্পোর্টসে দেখা যাবে এই প্রতিযোগিতা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে যে চ্যানেলে সম্প্রচারিত হবে
| দেশ টিভি চ্যালেন |
| বাংলাদেশ জিটিভি মাসরঙ্গা |
| ভারত ডি স্পোর্টস |
| ক্যারিবিয়ান আইল্যান্ড ফ্লো স্পোর্টস |
| পাকিস্তান জিও সুপার |
| ইউনাইটেড কিংডম স্টার গোল্ড |
| ইউনাইটেড স্টেটস উইলো |
| কানাডা উইলো |
| জাপান, চিন, দক্ষিণ আফ্রিকা অনলাইন টাইকন সিস্টেম |