সাকিবের জাদুতে খুলনা টাইগার্সকে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে বরিশাল ফরচুন

Barishal Fortune v Khulna Tigers
Barishal Fortune v Khulna Tigers. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

হয়ত একেই অভিজ্ঞতা বলে। ব্যাট ও বলে সাকিব অল হাসানের দুর্ধর্ষ পারফরম্যান্সে খুলনা টাইগার্সকে হারাল বরিশান ফরচুন। কিন্তু জযের মঞ্চেও দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে চিন্তা রয়েই গেল। হাড্ডহাড্ডি লড়াইয়ে খুলনা টাইগার্সকে শেষপর্যন্ত ৬ রানে হারাল রবিশাল ফরচুন। আর সেইসঙ্গেই লিগ টেবিলে তিন নম্বরে উঠে এলেন সাকিব অল হাসানরা। স্বস্তি ফিরলেও, দলের ব্যাটিং পারফরম্যান্স কিন্তু এখনই পুরোপুরি চিন্তামুক্ত করতে পারছেনা বরিশালকে।

গতম্যাচে সাকিব রেকর্ড গড়েছিলেন। জিতেওছিল বরিশাল। কিন্তু পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠতে পারেনি তারা লিগ টেবিলে প্রথম তিন দলের মধ্যে জায়গা পেতে হলে এদিন জিততেই হত বরিশাল ফরচুনকে। দলে তাবড় তাবড় তারকাদের নাম থাকলেও, সেভাবে সাফল্য পাচ্ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই দলটি। খুলনার বিরুদ্ধে এদিন জিততেই হত তাদের। সেখানেই অধিনায়কের মতো পারফরম্যান্স প্রদর্শন করে বরিশালকে জয়ের মুখ দেখালেন তিনি।

ব্যাটিংয়ের পাশাপাশি দুর্ধর্ষ বোলিংয়েই খুলনার জয়ের সমস্ত আশা এদিন শেষ করে দেন সাকিব অল হাসান। কেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডাপ তিনি, তা আবারও সকলকে বুঝিয়ে দিলেন। টস জিতে এদিন প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক সাকিব অল হাসান। কিন্তু শুরুতেই চুড়ান্ত ব্যর্থ দলের তারকা ওপেনিং জুটি্ ক্রিস গেইল ও ডোয়েন ব্রাভো। ১৮ রানের মধ্যে ফিরে যান তারা। সেখান থেকেই দলের হাল ধরেন তিনি। খুলনার বোলারদের বিরুদ্ধে ঝোরো ইনিংস খেলেন সাকিব অল হাসান।

২১ বলে ৪১ রানে সাজঘরে ফেরেন সাকিব। দলকে খাদের কিনারা ঘুরে দাঁড় করান তিনিই। তাঁর সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গত দিয়েছেন নাজমুল হোসেন। তিনি করেন ৪৭ রান। এই দুজন রান না পেলে, বরিশাল এদিন একশো রান পেড়োতে পারত কিনা তা নিয়ে ছিল সংশয়। কঠিন সময়ে সাকিব অল হাসানই দলের হাল ফেরান। প্রথমে ব্যাট করে ১৪৫ রান করে বরিশাল ফরচুন।

খুলনার সামনে সহজ লক্ষ্য। আর বরিশালকে জিততে হলে দুর্ধর্ষ বোলিং করতে হবে। ব্যাটিংয়ের পর বল হাতেও বরিশালের ত্রাতার নাম সেই সাকিব অল হাসান। খুলনার সৌম্য এবং রনি তালুকদারকে সাজঘরে ফিরিয়ে বরিশালের জয়ের রাস্তাটা তিনিই পাকা করে দিয়েছিলেন। সেইসঙ্গে খুলনার ওপর ক্রমশ চাপ বাড়িয়ে যাওয়ার কৌশল ছিল তাদের। সাকিবের সঙ্গে বল হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন ড্য়োন ব্রাভোও। তিনি একাই নেন ৩ উইকেট। শেষ ওভারে খুলনার জিততে দলকার ছিল ২১ রান।

লড়াইটা করেছিল কিন্তু বরিশালের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য সেটা এদিন যথেষ্ট ছিল না। নির্ধারিত ওভারে ১৩৯ রানেই থামতে হয় খুলনা টাইগার্সকে। সেইসঙ্গেই ৪১ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরার শিরোপাও সাকিব অল হাসানের মাথাতেই ওঠে

close whatsapp