তামিমের লড়াইয়েও শেষরক্ষা হল না, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হার ঢাকার

Chattogram Challengers
Chattogram Challengers. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

প্রথম পর্বের পর দ্বিতীয় লেগেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে পারল না মিনিস্টার ঢাকা। তামিল ইকবাল লড়াই চালালেও,  শেষপর্যম্ত মিনিস্টার ঢাকা হারিয়ে জয়ের হাসি ফুটল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের মুখেই। যদিও শামিম হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ঢাকাকে হারাল তারা। মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারিয়ে লিগ টেবিলে চার নম্বরে রইল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩৭ বলে ৫৩ রান করে ম্যাচের সেরা চট্টগ্রাম চ্যালে়ঞ্জার্সের সামিম হোসেনই। এই ম্যাচ জিতেই খানিকটা স্বস্তিতে চট্টগ্রাম।

প্রথম পর্বের ম্যাচেও লোস্কোর ম্যাচ হয়েছিল এই দুই দলের মধ্যে। সেদিনও ম্যাচ জিতেছিল চট্টগ্রামই। এদিন মিনিস্টার ঢাকার সামনে ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কম রানের মধ্যে আটকে দিলেও, শেষরক্ষা করতে পারেননি তারা। চট্টগ্রামের বোলারদের দাপটে ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানেই শেষ হয়ে য়ায় মিনিস্টার ঢাকা। সেইসঙ্গে লিগ টেবিলে সিলেটের ঠিক ওপরে রয়েছে তাারা।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মিনিস্টার ঢাকা অধিনায়ক মাহমুদুল্লাহ। লক্ষ্য ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। বোলাররা শুরুটা করেছিলও সেইভাবেই। ৬০ রানের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৪ উইকেট তুলে  নেন মিনিস্টার ঢাকা বোলারাররা। একটা সময় পরিস্থিতি এমন ছিল, দেখে মনে হচ্ছিল যে একশো রানও বোধ হয় পেরোতে পারবে না চট্টগ্রাম।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন শামিম হোসেন। আর তাঁর হাত ধরেই ধীরে ধীরে ম্যাচে ফেরে চট্টগ্রাম চ্যালে়ঞ্জার্স। দলকে খারাপ পরিস্থিতি থেকে তুলে ধরতে সাহায্য করে তাঁর ৫২ রানের ইনিংসটাই। ৩৭ বলে সামিমের ৫২ রানের ইনিংসের সৌজন্যেই ১৪৮ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৫২ রানের ইনিংসে শামিম মারেন ৫টি বাউন্ডারি ও ১টি ওবার বাউন্ডারি। ১৪৮ রানেই থামে চট্টগ্রাম। সামনে কম রানের লক্ষ্য। ম্যাচ জেতার সুযোগও ছিল মিনিস্টার ঢাকার সামনে।

তামিম ইকবাল একা লড়াইটা চালিয়ে গেলেও তাঁকে সঙ্গ দেওয়ার মতো এদিন কেউ আর ছিলেন না। ওপেনিংয়ে ব্যাট হাতে শুরু থেকেই বেশ বিধ্বংসী মেজাজে চিলেন তামিম ইকবাল। কিন্তু তাঁর অপর দিকের ব্যাটাররা এদিন মাঠে ছিলেন কিছুক্ষণের সঙ্গী। দশ রানের গন্ডীও পেড়েতে পারেননি মাশরাফি মোর্তাজা, শাহাজাদ ও ইমরানরা। তবে শেষ পর্যন্ত অরপরাজিত থেকে লড়াইটা চালিয়ে গেলেন তামিম ইকবাল একাই। ৫৬ বলে ৭৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকলেও, ম্যাচ জিতিয়ে মাঠ থেকে ফিরতে পারলেন না তারা। ৩ রানে হেরে মাঠ ছাড়ে মিনিস্টার ঢাকা।

close whatsapp