বরিশাল ফরচুনের বিরুদ্ধে ম্যাচের আগেই ঢাকার অনুশীলনে ফিরলেন মাশরাফি মোর্তাজা

Bangladesh’s captain Mashrafe Mortaza smiles during a training session at The County Ground in Taunton, south-west England, on June 16, 2019, ahead of their 2019 World Cup match against West Indies. (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP via Getty Images)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে  তৃতীয় ম্যাচে নামার আগে খানিকটা স্বস্তি মিনিস্টার ঢাকা শিবিরে। চোট সারিয়ে অবশেষে মিনিস্টার ঢাকার হয়ে মাটে নেমে পড়লেন মাশরাফি মোর্তাজা। আর তাতেই ঢাকা তো বটেই, তাঁর ভক্তরাও স্বস্তি পাচ্ছেন। যদিও পরের ম্যাচেই তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন সকলে, তবে বাংলাদেশের তারকা ক্রিকেটার যে এখন অনেকটাই সুস্থ তা বেশ স্পষ্ট। রবিবারই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেম মাশরাফি মোর্তাজা।

দীর্ঘদিন ধরেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি মোর্তাজা। দেশের জার্সিতেও দীর্ঘদিন তাঁকে দেখা যায়নি। শেষবার প্রায় একবছরের বেশীয় সময় আগে কোনওরকম প্রতিযোগিতামূলক মঞ্চে দেখা গিয়েছিল মাশরাফি মোর্তাজাকে। এরপরই চোটের কারণে মাঠের বাইরে চিটকে গিয়েছিলেন তিনি।

যদিও এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়েই ফের মাঠে ফেরার প্রস্তুতিতে ছিলেন মাশরাফি। কিন্তু লিগে যাত্রা শুরুর ঠিক একদিন আগেই ধাক্কাটা লাগে মিনিস্টার ঢাকা শিবিরে। মাঠে নামার জন্য পুরোপুরি ফিট ছিলেন না তিনি। তখনও চোট পুরোপুরি সারেনি মাশরাফির। এই সম. তাঁকে কয়েকদিনের বিশ্রামেরই পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকরা। আর সেই সঙ্গেই শুরু হয়েছিল নতুন করে জল্পনা।

চোট সারিয়ে মাশরাফি রবে মাঠে ফিরতে পারবেন। প্রথম দুই ম্যাচেই নামতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তবে আপাতত স্বস্তি মিনিস্টার ঢাকা শিবিরে। রবিবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন মাশরাফি মোর্তাজা। একদিকে রিহ্যাব চলছে, সেইসঙ্গে দলের সঙ্গে মাঠে মাঠে ফেরার প্রস্তুতিও আরম্ভ করে দিয়েছেন তিনি। যা ঢাকা শিবিরকে তো বটেই, মিনিস্টার ঢাকার সমর্থকদেরও যথেষ্ট আঐত্মবিশ্বাস বাড়াচ্ছে।

এদিন মরপুরে ওয়ার্ম আপ থেকে স্কীল ট্রেনিং, বোলিং সবই করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয় নেটে ফুল রানআপে বোলিংও করেছেন মাশরাফি মোর্তাজা। যা ঢাকা শিবিরের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট। যদিও ঢাকার তৃতীয় ম্যাচেই তাঁর নামার সম্ভাবনা ক্ষীণ। তবে মাশরাফি মাঠে ফেরাটাই ড্রেসিংরুমে স্বস্তি ফেরানোর জন্য যথেষ্ট।

আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে নামবে মিনিস্টার ঢাকা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বরিশাল ফরচুন। প্রতিযোগিতা প্রথম দুই ম্যাচেই জয়ের মুখ দেখতে পায়নি মিনিস্টার ঢাকা। বরিশাল ফরচুনের বিরদ্ধেই ঢাকা তাদের জয়ের ভাগ্য ফেরাতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp