এশিয়া কাপ ২০২২: সুপার ফোর, ম্যাচ ৪ – পাকিস্তান বনাম আফগানিস্তান, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

আফগানিস্তান হেরে গেলে বিদায় নিশ্চিত

Pakistan Team
Pakistan Team. (Photo Source: Twitter)

হংকংকে বিপর্যস্ত করে সুপার ফোরে ভারতের মোকাবিলা করেছিল পাকিস্তান, এবং বাবর আজমের নেতৃত্বাধীন দল জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এখন ৭ই সেপ্টেম্বর, বুধবার, দুবাইতে, এশিয়া কাপ ২০২২-এর সুপার ৪ রাউন্ডের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। আফগানিস্তান প্রথম দুই ম্যাচে জয় তুলে নিলেও সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়। 

চলমান টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে ধারাবাহিকভাবে খেলছেন মহম্মদ রিজওয়ান। বর্তমানে দুটি হাফ সেঞ্চুরিসহ ৯৬.০০ গড়ে ১৯২ রান করে এই এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অলরাউন্ডার মহম্মদ নাওয়াজ এখনও পর্যন্ত সাতটি উইকেট নিয়ে মুজিব-উর-রহমানের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছেন। মেন ইন গ্রিন তাদের অধিনায়ক বাবরের ফর্ম নিয়ে চিন্তিত হবে কারণ তিনি তিনটি ম্যাচে মাত্র ৩৩ রান করেছেন।

আফগানিস্তানের ধ্বংসাত্মক উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ্‌ গুরবাজ প্রতিযোগিতায় ১৩৫ রান করেছেন এবং তিনি তাঁর দলের পক্ষে দ্রুত সূচনা এনে দিচ্ছেন। সুপার ৪ রাউন্ডে ইতিমধ্যে একটি পরাজয়ের সাথে শুরু করায় আফগানিস্তানকে আগামী ম্যাচটি জিততেই হবে। ব্যাট হাতে মহম্মদ নবি, হজরতউল্লাহ্‌ জাজাইদের ফর্মে ফিরে আসা অত্যন্ত জরুরী হবে আফগানিস্তানের জন্য।

পিচ রিপোর্ট

দুবাইয়ের পিচে ব্যাটিংয়ের জন্য খুবই উপযোগী এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য খুবই অনুকূল পরিস্থিতি থাকে। ফলে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করতে চাইবে। প্রথমে ব্যাটিং করা দলের লক্ষ্য হবে অন্তত ১৭৫ করা।

পাকিস্তান

ভারতের বিরুদ্ধে কার্যত নিখুঁত ম্যাচ ছিল পাকিস্তানের ব্যাটারদের। ওপেনার হিসেবে বাবর আজম বিশেষ ছাপ ফেলতে পারেননি ঠিকই, কিন্তু মহম্মদ রিজওয়ান ও মহম্মদ নাওয়াজ যেভাবে ব্যাটিং করেছেন তাতে দল আত্মবিশ্বাসী হবে। জয়ী দলে কোন পরিবর্তন করার কথা ভাববে না পাকিস্তান।

সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাখার জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, মহম্মদ নাওয়াজ, শাদাব খান, হারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ।

আফগানিস্তান

শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানিস্তানের স্পিনাররা বিশেষ প্রভাব ফেলতে পারেননি। সেই ভুল শোধরাতে চাইবেন রশিদ, মুজিবরা। রহমানউল্লাহ্‌ গুরবাজ অনবদ্য ফর্মে থাকলেও তাঁর ওপেনিং সঙ্গী হজরতউল্লাহ্‌ জাজাইকে আরও বেশী স্ট্রাইক রেটে রান করতে হবে। একটি বদল হতে পারে। সুস্থ হয়ে উঠে আজমতউল্লাহ্‌ ওমরজাই ফিরতে পারেন সামিউল্লাহ্‌ শিনওয়ারির জায়গায়।

সম্ভাব্য একাদশ: হজরতউল্লাহ্‌ জাজাই, রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ্‌ জাদরান, করিম জানাত, মহম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ্‌ ওমরজাই, মুজিব-উর-রহমান, নাভীন-উল-হক, ফজলহক ফারুকী।

পাকিস্তান বনাম আফগানিস্তান হেড-টু-হেড

ম্যাচ – ২ | পাকিস্তান – ২ | আফগানিস্তান – ০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp