শ্রীলঙ্কার বিরুদ্ধে অক্ষর পটেলকে ভারতীয় দলে রাখার পরামর্শ চেতেশ্বর পূজারার

Axar Patel
Axar Patel. (Photo by CHANDAN KHANNA/AFP via Getty Images)

ফাইনালে পৌঁছতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে ভারতকে জিততেই হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ বাছা নিয়েই চর্চা এখন তুঙ্গে। বিশেষজ্ঞ থেকে প্রাক্তনরা তাদের মতামত দেওয়া শুরু করেছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাররম্যান্স দেখার পর দলে নানা পরিবর্তনের কথাই শোনাযাচ্ছে। এবার সেই তালিকায় নতুন নাম চেতেশ্বর পূজারা। তাঁর মতে গত ম্যাচের দল ঠিকঠাকভাবে কাজ করতে পারেনি। এই ম্যাচে অক্ষর পটেলকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি।

রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়াটা যে ভারতীয় দলকে একটা বড়সড় ধাক্কা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচেই জাদেজার অনুপস্থিতি যথেষ্ট ভালভাবে বোঝা গিয়েছে। ভারত সেই দলে তিনটি পরিবর্তন করলেও, সাফল্য কিন্তু অধরাই রয়ে গিয়েছে তাদের। এবার সেই দলের জাদেজার জায়গায় অক্ষর পটেলকে খেলানোর পরামর্শ দিচ্ছেন চেতেশ্বর পূজারা। সেইসঙ্গে আভেশ খান সুস্থ হয়ে গেলে অবশ্যই তাঁকে দলে ফেরানোটাও উচিত্ বলে মনে করছেন তিনি।

রবীন্দ্র জাদেজার বদলে ভারতীয় স্কোয়াডে এসেছেন অক্ষর পটেল

অক্ষর পটেল বল হাতে তো বটেই, ব্যাট হাতেও কিন্তু বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছেন সদ্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সেই পারফরম্যান্স দেখিয়েছিলেন অক্ষর পটেল। অএর্ধশতরানও এসেছিল এই তরুণ বোলারের ব্যাট থেকে। রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ার পরই অক্ষর পটেলকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দেশের জার্সিতে এশিয়া কাপের মঞ্চে নামেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন চেতেশ্বর পূজারা।

ইএসপিএন ক্রিকইফোকে তিনি জানিয়েছেন, “আমি এই মতের সঙ্গেই থাকব। আমার মনে হয় অক্ষর পটেলকে এই দলে নেওা উচিত্। আমাদের দলে এখনও বেশকিছু বদলের প্রয়োজন রয়েছে, অন্তত আমার তো এমনটাই মনে হয়। এই কম্বিনেশন ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। হার্দিক পান্ডিয়া অবশ্যই ভাল বোলিং করছেন, কিন্তু তাঁকে টানা চার ওভার বোলিং করানোর ভাবনা কখনোই রাখা ঠিক নয়। আভেশ খান যদি সুস্থ হয়ে ওঠেন অবশ্যই তাঁকে দলে ফেরানো উচিত্”।

গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৮১ রান করেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। পাঁচ উইকেটে সেই ম্যাচ হেরে গিয়েছিলেন রোহিত শর্মারা। ভারতীয় দলের খারাপ বোলিংই এই ম্যাচ হারের জন্য প্রধান দায়ী ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে দল বাছাই নিয়ে টিম ইন্ডিয়াও যথেষ্ট সচেতন। রবীন্দ্র জাদেজার পরিবর্তে অক্ষর পেলকে খেলানোর একটা পরিকল্পনাও রয়েছে। শেষপর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে কী দল মাঠে নামে সেটাই এখন দেখার।

close whatsapp