শাহিন আফ্রিদির অনুপস্থিতিতে খানিকটা ব্যাকফুটে পাকিস্তান, মনে করেন আকাশ চোপড়া
আপডেট করা - Aug 28, 2022 5:43 pm

এশিয়া কাপের মঞ্চ ঘিরে এখন উত্তাপের মাত্র উর্ধ্বমুখী। আর কয়েক ঘন্টা পরই এশিয়া কাপের মঢ্চে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। আর সেই ম্যাচ নিয়েই চলছে নানান জল্পনা, আলোচনা। ম্যাচ শেষে জয়ের হাসি কার মুখে ফুটবে তা তো সময়ই বলবে। কিন্তু তার আগে থেকেই বিশ্ষজ্ঞরা কিন্ত দিই দল নিয়েই শুরু করে ফেলেছেন তূল্যমূল্য বিচার। আর সেই নানান আলোচনা থেকেই ভারতীয় দলকে খানিকটা এগিয়ে রাখছেন আআকাশ চোপড়া।তাঁর মতে পাকিস্তান শিবির থেকে শাহিন আফ্রিদির ছিটকে যাওয়াটা খানিকটা হলেও ভারতকে এগিয়ে দেবে।
শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে। কিন্তু সেই ম্যাচেই সবচেয়ে বড় অঘটনের স্বাক্ষী থেকেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হেরে গিয়েছিলেন তারা। ১০ উইকেটে সেই ম্যাচ জিতে নিয়েছিল বাবর আজমেরপ পাকিস্তান শিবির। এবার ভারতীয় দলের সামনে যে বদলা নেওয়ার সুবর্ন সুযোগ তা বলার অপেক্ষা রাখে না।
চোট পেয়ে শাহিন আফ্রিদি এশিয়াকাপ থেকে ছিটকে গিয়েছেন
সেই ম্যাচেই ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বিধ্বংসী আকার নিয়েছিলেন শাহিন আফ্রিদি। তাঁর দাপটের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। কিন্তু এবার সেই শাহিন আফ্রিদিই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। একইসঙ্গে ভারতীয় দলেও নেই জসপ্রীত বুমরাহ। এমনটা দেখার পরই আকাশ চোপড়া মনে করছেন শাহিন আপ্রিদি না থাকায় পাকিস্তান খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে।
দুবাইয়ের পিচে পেসাররা যেরকম সাহায্য পাচ্ছেন, “সেখানে শাহিন আপ্রিদির অনুপস্থিতি একটা বড় ব্যপার বলেই মনে করছেন তিনি। এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, দুবাইয়ের পিচে যথষ্ট ঘাস রয়েছে, যা পেসারদের সাহায্য করবে। সেই জায়গাতেই শাহিন আপ্রিদির দল থেকে ছিটকে যাওয়াটা পাকিস্তানকে খানিকটা হলেও ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে। অনেকেই বলছেন য়ে এই পিচে যে টস জিতবেন সেই নাকি ম্যাচ জিতবে। কিন্তু আমার মতে ভারত যদি টস হারেও, ম্যাচ কিন্তু তারাই জিততে চলেছে”।
এশিয়া কাপের ম়্চে এখনও পর্যন্ত পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে ভারতই। ১৪ বারের সাক্ষাতে পাকিস্তানকে ৮ বার হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার সেই পাকিস্তানের বিরুদ্ধেই এশিয়া কাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। যদিও গতবার পাকিস্তানের কাছে হেরেই বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। যদিও ভারতীয় দল এসব নিয়ে আপাতত চিন্তা করছে না।
অন্যদিকে এদিনই সকালবেলা করোনামুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। শোনাযাচ্ছে এদিনই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।