রাহুল দ্রাবিড় অনিশ্চিত, এশিয়া কাপে কোচিংয়ের দায়িত্ব সামলাতে পারেন ভিভিএস লক্ষ্মণ

VVS Laxman
VVS Laxman. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা লেগেছে ভারতীয় শিবিরে। আগেই চিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এবার করোনায় আক্রান্ত ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আর তাতেই চিন্তা বাড়তে শুরু করেছে রোহিত শর্মাদের। মঙ্গলবারই করোনায় আক্রান্ত হয়ে ভারতীয় শিবিরের সঙ্গে এসিয়া কাপে অনিশ্চিত হয়ে পড়েছেন রাহুল দ্রাবিড়। শোনাযাচ্ছে সেই জায়গাতেই এবার ভারতীয় দলের কোচ হিসাবে পাঠানো হতে পারে ভিভিএস লক্ষ্মণকে।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ থেকে অধিনায়কের বদল হয়েছে। বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। একইসঙ্গে রবি শাস্ত্রীর বদলে ভারতীয় দলের কোচের দায়িত্ব উঠেছে রাহুল দ্রাবিড়ের কাঁধে। সবকিছু ঠিকঠিকই চলচিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বিশ্রামেই ছিলেন ভারতের প্রথম একাদশের ক্রিকেটাররা। কিন্তু মঙ্গলবারই আসে সেই দুঃসংবাদটা। করোনায় আক্রান্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। আর তাতেই এশিয়া কাপে তাঁর নামা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ

শোনাযাচ্ছে এশিয়া কাপে ভারতীয় দলকে কোচিং নবা দেওয়ারই সম্ভাবনা বেশী রয়েছে রাহুল দ্রাবিড়ের। আর সেই জন্যই বিভিএস লক্ষ্মণকে প্রস্তুত রাখতে রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে সবসময়ই ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন বিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ, সব জায়গাতেই ভিভিএস লক্ষ্মণকে দেখা গিয়েছে কোচের ভূমিকায়।

শুধু তাই নয় সদ্য শেষ হওয়া জিম্বাবোয়ে সিরিজেও ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। সেই কারণেই এই প্রাক্তন ক্রিকেটারপকে এশিয়া কাপের জন্যও কোচিংয়ের ক্ষেত্রে বেছে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও এখননই সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে ভিভিএস লক্ষ্মণই কার্যত কোচিং পদেল জন্য প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে জিম্বাবোয়েতে দলের সঙ্গে রয়েছেন তিনি। সেখানেই থেকেই লোকেশ রাহুল, দীপর চাহারদের সঙ্গে সরাসরি তাঁরে দুবাইয়ে পাঠানোর বন্দোবস্ত করতে চলেছে বোর্ড।

এসিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই যে উত্তেজনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশও। সেই পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়ের করোনায় আক্রান্ত হওয়াটা যে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা তাও বলাই বাহুল্য।

ইতিমধ্যেই মহ্গলবার রোহিত শর্মা, বিরাট কোহলিরা দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। সেখানে তিন দিনের প্রস্তুতি শিবির হবে ভারতীয় দলের। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

close whatsapp