“তারা নরকে যেতে অস্বীকার করছে” – মিয়াঁদাদকে মুখের উপর জবাব দিলেন প্রসাদ

২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে ভারতীয় দলের খেলতে না যাওয়া নিয়ে বিতর্ক চলছে

Venkatesh Prasad
Venkatesh Prasad. (Photo Source: Twitter)

ভারত ও পাকিস্তানের দুই বোর্ডের মধ্যে দ্বন্দ্বের ফলে ২০২৩ এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি । এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি টুর্নামেন্টের আয়োজনের বিষয়ে একটি সভা আয়োজন করেছিল, তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় পিছিয়ে মার্চ মাসে চলে যায়।

এশিয়া কাপ এখন পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি প্রতিবেদনের সূত্রে। উল্লেখ্য, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, যিনি এসিসির সভাপতিও, তিনি স্পষ্ট করেছিলেন যে ভারত পাকিস্তানে ভ্রমণ করবে না এবং তাই ইভেন্টটি একটি নিরপেক্ষ কেন্দ্রে স্থানান্তরিত করতে হবে।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ সম্প্রতি এই বিষয়ে তাঁর মতামত প্রকাশ করে বলেছিলেন যে “ভারত যদি পাকিস্তানে আসতে না চায় তাহলে জাহান্নামে যাক।”

তাঁর মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে এবং এখন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ভেঙ্কটেশ প্রসাদ মিয়াঁদাদের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। “কিন্তু তারা নরকে যেতে অস্বীকার করছে,” প্রসাদ টুইট করেছেন।

জাভেদ মিয়াঁদাদকে জবাব দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

মিয়াঁদাদের বিস্ফোরক মন্তব্যের পরে অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তাঁর ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাঁর ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, “তবে আমরা এটা অনেকবার দেখেছি, তাই না? যখন আমরা বলি এশিয়া কাপ তাদের দেশে যাবে না, তারা বলবে যে তারাও আমাদের দেশে আসবে না।”

২০২৩ এশিয়া কাপের আউওজন সংক্রান্ত জটিলতা সাম্প্রতিক সপ্তাহগুলিতে একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। এদিকে, পাকিস্তান ভ্রমণের বিরুদ্ধে বিসিসিআই তাদের অবস্থানে অনড় থাকার পরে, পিসিবি বলেছে যে তারা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবে, যেটি এই বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি হবে মার্চে যখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

close whatsapp