এশিয়া কাপের ফাইনালের ৩ উইকেট নিয়ে নয়া নজিরের মালিক হারিস রওফ
আপডেট করা - Sep 11, 2022 10:39 pm

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার রুদ্ধ্বশ্বাস লড়াই। আর সেখানই জ্বলে উঠলেন হারিস রওফ। এশিয়া কাপের ফাইনাের ঞ্চেই নতুন নজির গড়লেন পাকিস্তানের তারকা বোলার হারিস রওফ। চতুর্থ পাকিস্তান বোলার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে এদিন দ্রুততম ৫০ উইকেটের মালিক হলেন হারিস রওফ। এদিন শ্রীলঙ্কার টপ অর্ডারকে তিনি একাই শেষ করে দিয়েছেন। মাত্র ২৯ রান দিয়ে চার ওবারে এরকাই তিন উইকেট তুলে নিয়েছিলেন হারিস রওফ।
সেইসঙ্গেই চুতুর্থ দ্রুততম পাকিস্তানী বলার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। এদিন ওয়ানিন্দু হাসারঙ্গাকে সাজঘরে ফেরানোর সঙ্গেই এই নতুন নজির গড়েছেন হারিস রওফ। এদিন শুরু থেকেই হারিস পওফ চিলেন দুর্ধর্ষ ফর্মে। এর আগে পাকিস্তানের টি টোয়েন্টিতে পঞ্চাশটি উইকেট নেওয়ার রেকর্ড ছিল সঈদ আজমল, হাসান আলি এবং মহম্মদ আমিরদের। প্রত্যেকেই ৪১টি ম্যাচে ৫০ টি টি টোয়েন্টিউইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। যদিও উমর গুলের রেকর্ড অবশ্য তারা কেউ ছুঁতে পারেনি।
৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হারিস রওফ
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উমর গুল। পাকিস্তানী ক্রিকেটার হিসাবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে একমাত্র উমর গুলেরই। তাঁর রেকর্ড চুঁতে না পারলেও, দিন হারিস রওফও সকলের মন জিতে নিয়েছেনষ দুর্ধর্ষ বোলিং করেছেন শ্রীলঙ্কার ব্যাটারদের বিরুদ্ধে। বিশেষ করে শ্রীলঙ্কার টপ অর্ডার তো তিনি একাই শেষ করে দিয়েছিলেন। সেইসঙ্গেই পাকিস্তান ক্রিকেটের এলিট তালিকায় নিজের নামও তুলে ফেলেছেন হারিস রওফ।
এদিন ম্যাচের শুরু থেকেই হারিস রওফ ছিলেন বিধ্বংসী মেজাজে। শ্রীলঙ্কার প্রথম দুই তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তাটা এদিন হারিস রওফই দেখিয়ে দিয়েছিলেন। পাথুম নিসাঙ্কা এবং দাসুন গুলাথিলাকাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন এই তরুণ তারকা ক্রিকেটার। সেখান থেকেই অবস্য শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড় করানোর কাজটা শুরু করেছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা ও ভানুকা রাজাপক্ষে। সেই জুটিই এদিন ভেঙে ফের একবার পাকিস্তানকে অক্সিজেন জুগিয়েছিলেন রওফ।
ওয়ানিন্দু হাসারঙ্গাকে এদিন সাজঘরে ফেরানোর সঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়ে ফেলেন হারিস রওফ। চতুর্থ পাকিস্তানী ক্রিকেটার হিসাবে দ্রুততম ৫০টি টি টোয়েন্টি উইকেট তুলে নেন তিনি। সেইসঙ্গেই পাকিস্তান ক্রিকেটের এলিট তালিকায় নামও তুলে ফেলেছেন এঅই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরে এই ম্যাচ পাকিস্তান জিততে পারে কিনা সেটাই এখন দেখার।