কোহলির সঙ্গে বাবরের তুলনার সময় এখনও আসেনি, মত আকরামের

আধুনিক কিংবদন্তী হওয়ার পথে আছে বাবর, মনে করেন আকরাম

Virat Kohli and Babar Azam
Virat Kohli and Babar Azam. (Photo Source: Getty Images)

কিংবদন্তি পাকিস্তান পেসার ওয়াসিম আকরাম মনে করেন যে বাবর আজমের ক্ষেত্রে বিরাট কোহলির মতো সেরাদের সাথে তুলনা করাটা খুব তাড়াতাড়ি। পাকিস্তানের অধিনায়কই একমাত্র ব্যাটার যিনি বর্তমানে তিনটি ফর্ম্যাটেই আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে রয়েছেন। প্রতিভাবান ব্যাটার আন্তর্জাতিক মঞ্চে নিজের জন্য একটি বিশাল নাম তৈরী করেছেন এবং প্রায়শই তাঁকে কোহলির সাথে তুলনা করা হয়।

যদিও, ভারতীয় ব্যাটিং তারকা সাম্প্রতিক সময়ে তাঁর সেরা ছন্দে ছিলেন না এবং তাঁর শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল নভেম্বর ২০১৯-এ, তবে কোহলি দীর্ঘ সময় জুড়ে ওডিআই ক্রিকেটে আধিপত্য দেখিয়েছেন এবং ভবিষ্যতে আবারও ছন্দ খুঁজে পাবেন বলে আশা করা যায়। 

রবিবার দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারত যখন পাকিস্তানের মুখোমুখি হবে তখন সবার চোখ থাকবে কোহলির দিকে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজের জন্য বিরতি নেওয়ার পরে হারানো ছন্দ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবেন কোহলি।

আকরাম প্রাক্তন ভারতীয় অধিনায়কের প্রচুর প্রশংসা করে বলেছেন যে তিনি আশা করেন যে কোহলি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ফর্মে ফিরবেন না। “প্রথমে আমি এই বলে শুরু করি যে কোহলির বিরুদ্ধে ভারতীয় ভক্তদের সমালোচনা অপ্রয়োজনীয় ছিল। সে শুধু এই যুগের নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন। সে এখনও ফিট। সে এখনও ভারতীয় দলের সেরা ফিল্ডারদের একজন।”

বিরাটের সঙ্গে তুলনা করা খুব তাড়াতাড়ি: ওয়াসিম আকরাম

“যেমন তারা বলে ক্লাস চিরকালের জন্য এবং সেটা হল বিরাট কোহলি। আশা করি সে পাকিস্তানের বিরুদ্ধে ফর্মে ফিরে আসবে না তবে শেষ পর্যন্ত সে ফিরে আসবে,” এশিয়া কাপের অফিসিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টস আয়োজিত এক সংবাদ সম্মেলনে আকরাম বলেছেন।

কোহলির সাথে বাবরের তুলনা করা প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন যে এটি এখনও খুব তাড়াতাড়ি। “তুলনা স্বাভাবিক। আমরা যখন খেলতাম তখন মানুষ ইনজামাম, রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকারের তুলনা করত। তার আগে ছিলেন সুনীল গাভাস্কার জাভেদ মিয়াঁদাদ, জি বিশ্বনাথ এবং জাহির আব্বাস। বাবর খুব ধারাবাহিক, কারণ সে সঠিক কৌশল পেয়েছে। সে খুব ক্ষুধার্ত এবং খুব ফিট। সে এখনও একজন তরুণ অধিনায়ক কিন্তু খুব দ্রুত শিখছে। তবে বিরাটের সঙ্গে তুলনা করা খুব তাড়াতাড়ি।”

পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছিলেন যে বাবর আধুনিক কিংবদন্তীদের একজন হওয়ার সঠিক পথে রয়েছে। “বিরাট কোহলি যেখানে আছে আছে। বাবর সঠিক পথে আছে তবে এই পর্যায়ে তাকে তার সাথে তুলনা করা খুব তাড়াতাড়ি। কিন্তু সে আধুনিক কিংবদন্তীদের একজন হওয়ার জন্য একেবারে সঠিক পথে আছে,” দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং বন্ধু রবি শাস্ত্রীর সাথে একটি কলে আকরাম বলেছেন।

close whatsapp