শাহিন আফ্রিদির অনুপস্থিতি বড়সড় পার্থক্য গড়ে দেবে না, মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Aug 27, 2022 5:58 pm

রবিবার এশিয়াকাপের মঞ্চে ধুন্ধুমার লড়াই। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। দুই শিবির নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। সেইসঙ্গে সকলের চোখ রয়েছে দুই দলেরই প্রথম একাদশের দিকে। পাকিস্তানের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমন ম্যচের উত্তাপ সম্বন্ধে ভালভাবেই অবগত রয়েছেন তিনি। অনেকেই শাহিন আফ্রিদির পাকিস্তান শিবিরে না থাকা নিয়ে ভারতের অ্যাডভান্টেজ বলছেন। প্রাক্তন ভারত অধিনায়ক কিন্তু সেই কথা বলতে একেবারেই নারাজ। তাঁর মতে শাহিনের থাকায় খুব একটা প্রভাব পড়বে না।
ক্রিকেট একজনের নয়, সবসময়ই দলগত একটা খেলা। সেখানে শাহিন আফ্রিদির মতো ক্রিকেটারের না থাকাটার খব একটা গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করেন বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার সাক্ষাত হয়েছিল ভারত ও পাকিস্তানের। সেখানেই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে।
চোটের কারণে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন আফ্রিদি
সেই ম্যাচে ব্যাট হাতে যেমন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন। তেমনই বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি। তিন একাই ভারতীয় ব্াটিংকে ধসিয়ে দিয়েছিলেন। এবাস এশিয়া কাপের আগেও তাঁরে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। কিন্ত শাহিন আফ্রিদি কয়েকদিন আগেই চিটকে গিয়েছিলেন। অরপরই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস জানিয়েছিলেন যে শাহিনের না থাকাটা ভারতীয় দলের কাছে বড় অ্যাডভান্টেজ। যদিও সেই কথা মানতে কিন্তু নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে শাহিন আফ্রিদির না থাকাটা বিশেষ কোনও পার্থক্য গড়ে দেবে না।
এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমার মনে হয় না একটা খেলোয়াড় খেলায় কখনও বিশেষ কোনও পার্থক্য গড়ে দিতে পারে। কারণ এই খেলাটা হল একটা টম ওয়ার্ক। সেদিক থেকে দেখতে গেলে তো আমাদের দলেও জসপ্রীত বুমরাহ নেই।
এই প্রসঙ্গের সঙ্গেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়েও প্রশংসা। তাঁর মতে হার্দিক পান্ডিয়ার ভারতীয় দলে ফেরাটা যথেষ্ট ভাল দিক। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও হার্দিক পান্ডিয়া যথেষ্ট দক্ষ।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার থাকাটা সত্যিই একটা বড় প্রাপ্তি, সেইসঙ্গে তাঁর বোলিং তো রয়েছেই। গতবছর তিনি বোলিং করতে পারেননি কিন্তু এবার বোলিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর ভারতীয় দলে ফেরাটা একটা বড় পাওনা।