পাকিস্তান ম্যাচের পর অর্শদীপ সিংয়ের পাশেই দাঁড়াচ্ছেন তাঁর কোচ
আপডেট করা - Sep 5, 2022 6:59 pm

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। টান টান উত্তেজনার শেষে পাকিস্তানের কাছে হারতেই হয়েছে টিম ইন্ডিয়াকে। সেখানেই শেষ মুহূর্তে রবি বিষ্ণোইয়ের বলে আসিফ আলির সহজ ক্যাচ মিস করেছিলেন অর্শদীপ সিং। সেই অর্শদীপ সিং না ফস্কালে ম্যাচের রং অন্যকিছু হতেই পারত। কিন্তু তা হয়নি। এরপর থেকেই অরপ্শদীপ সিংকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। সোশ্যাল সাইটে অর্শদীপ সিংয়ে নিয়ে ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই তরুণ বোলারের পাশে পাশে দাঁড়ালেন তাঁর কোচ জসবন্ত রাই।
অর্শদীপ সিং সেই ক্যাচ মিস করার পরই পাকিস্তানমের রানেরপ গতির বাড়িয়েছিলেন আসিফ আলি। শেষের দিকে তাঁর ক্যামিও পারফরম্যান্সেই ভারতকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ শেষের পর সকলে সেই অরপ্শদীপ সিংকেই কাঠগড়ায় তুলতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে একজন তরুণ বোলারকেনিয়ে এই ট্রোনিং বন্ধ হওয়া উচিত্ বলেই মনে করছেন তাঁর কোচ। অর্শদিপের পাশেই দাঁড়াচ্ছেন জসবন্ত রাই।
পাকিস্তানের আসিফ আলির ক্যাচ মিস করেছিলেন অর্শদীপ সিং
ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সই দেখিয়ে এসেছেন অর্শদীপ সিং। এদিনও পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ইকনমি রেট ছিল যথেষ্ট ভাল। মাত্র ২৭ রান দিয়েছিলেন অর্শদীপ সিং। এছাড়া ক্রিকেচের মকো খেলায় ক্যাচ মিস তো হতেই পারে। এমনটাই বলেছেন অর্শদীপ সিংয়ের কোচ জসবন্ত রাই। তাঁর মতে অর্শদীপকে নিয়ে চ্রোল করাটা বন্ধ হওয়া উচিত্।
অর্শদীপ সিংয়ের কোচ ইন্ডিয়া টুডেকে এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি এমংন কোনওকিছু প্রত্যাশা করছিলাম না। একটি ক্যাচ ফস্কানোর জন্য তাঁর এমন ভাবে ট্রোন হওয়া উচিত্ নয়। এটা খেলার একটা অংশমাত্র। আর ভারতেরও এই ম্যাচে জয়ের অনেক সুযোগ ছিল। বরং পাকিস্তানী ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছেন তাদের প্রশংসাই করা উচিত্ আমাদের। আমি সকলকে একটাই অনুরোধ করছি যে প্যাশন নিয়েই সকলেই খেলাটা দেখুন এবং তা উপভোগ করুন। কোনও খেলোয়াড়কে অযথা ট্রোল করবেন না”।
ইংল্যান্ডের বিরুদ্ধে অর্শদীপ সিং দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেনন এবার। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। শুধু তাই নয় এবারের এশিয়া কাপও কিন্তু নজর কেড়েছিলেন এই ২৩ বর্ষী তরুণ বোলার। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যেমন ভাল বোলিং করেছিলেন। তেমন এদিন ক্যাচ মিসটা বাদ দিলে বাকি বোলারদের থেকে কিন্তু পারফরম্যান্স বিচারে খানিকটা এগিয়েই রয়েছেন অর্শদীপ সিং।
ডেথ ওভারেও দুর্ধর্ষ বোলেং করেছিলেন তিনি। শুধু তাই নয় মাত্র ২৭ রানই দিয়েছিলেন অর্শদীপ। কিন্তু একটা ক্যাচ মিসই এখন তাঁকে সকলের ট্রোলের শিকার বানিয়ে দিয়েছে। যদিও এই পরিস্থিতিতে সকলে অর্শদীপের সিংয়ের পাশই দাঁড়াচ্ছেন।