এশিয়া কাপের পাশাপাশি নেদারল্যান্ডস সিরিজের জন্যও স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে পাকিস্তান

Pakistan Team
Pakistan Team. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৩রা অগাস্ট (বুধবার) নেদারল্যান্ডসের আসন্ন সফর এবং ২০২২ এশিয়া কাপের জন্য তাদের দল ঘোষণা করেছে। ১৬ই অগাস্ট থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মেন ইন গ্রিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এরপর ২৮শে অগাস্ট চিরপ্রতিদ্বন্দী ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তারা ২০২২ এশিয়া কাপের অভিযান শুরু করবে।

পাকিস্তান বোর্ড উভয় ম্যাচের জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে। তরুণ পেসার নাসিম শাহকে উভয় দলেই রাখা হয়েছে। ২০২১ সালে ইংল্যান্ড সফরকারী ব্যাটার সালমান আলি আগা নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ম্যাচের জন্য দলে ফিরে এসেছেন।

“আমরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিবর্তন করেছি” – পাকিস্তানের প্রধান নির্বাচক মুহাম্মদ ওয়াসিম

পাকিস্তানের স্থায়ী অধিনায়ক বাবর আজম নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং এশিয়া কাপের সময়ও তাঁর দেশকে নেতৃত্ব দেবেন। সিনিয়র অলরাউন্ডার শাদাব খান তাঁর সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন। এদিকে, সিনিয়র ব্যাটার ফাখার জামানকেও উভয় দলে রাখা হয়েছে এবং তিনি মেন ইন গ্রিনের হয়ে উল্লেখযোগ্য অবদান রাখতে চাইবেন।

“আমরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিবর্তন করেছি। দুটি প্রতিযোগিতাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তাই আমরা অধিনায়ক এবং প্রধান কোচের সাথে পরামর্শ করে আমাদের সেরা উপলব্ধ খেলোয়াড় বাছাই করেছি,” বলেছেন প্রধান নির্বাচক মুহাম্মদ ওয়াসিম।

“হাসানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে এবং তার জায়গায় নেওয়া হয়েছে নাসিম শাহকে। সে এক্সপ্রেস ফাস্ট বোলার এবং ফাস্ট বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে পারে, যা ইতিমধ্যে হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শাহনাওয়াজ দাহানি দ্বারা সমৃদ্ধ। নাসিম কোনো আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেট খেলেদনি, কিন্তু সে লাল বলের মাধ্যমে প্রমাণ করেছে যে সে ভালো গতি এবং নিয়ন্ত্রিত সুইংসহ আক্রমণাত্মক বিকল্প হতে পারে,” তিনি যোগ করেছেন।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডেতে পাকিস্তানের স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ্‌ শফিক, ফাখার জামান, হারিস রউফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ হারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি ও জাহিদ মেহমুদ।

এশিয়া কাপ ২০২২-এর জন্য পাকিস্তানের টি-২০ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখার জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির।