বিরাট কোহলির সেঞ্চুরীতে মুগ্ধ রবি শাস্ত্রী, বিরাট এখন চাপমুক্ত বলেই মনে করছেন তিনি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Hotstar)

১০২০ দিন পর অবশেষে শাপমোচন। বিরট কোহিলের ব্যাটে ফের সেঞ্চুরী। এশিয়া কাপে ভারতীয় দল হেরে গেলেও, শেষ ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে এসেছে দীর্ঘ অপেক্ষার সেই সেঞ্চুরী। আইপিএলের মঞ্চে সেঞ্চুরী পেলেও, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কখনও সেঞ্চুরী আসেনি বিরাট কোহলির। আফগানিস্তানের বিরুদ্ধেই সেই পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ১২২ রানের ইনিংস খেল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত রবি শাস্ত্রী।

দীর্ঘদিন তাঁর ব্যাটে কোনও বড় রানের দেখা নেই। সময় যত এগিয়েছে ততই বেড়েছে বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা। তিনি মুখে না বললেও, তাঁর ওপরও য়ে চাপটা ক্রমশই বেড়েছে, সেটাও যথেষ্ট স্পষ্ট ছিল। রানে পিরতে মরিয়া হয়ে উটেছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপের শুরু থেকেই কিন্তু এবার বেশ ছন্দে ছিলেন তিনি। তবুও বিরাট কোহলির মুখে সেই পরিমান সন্তুষ্টির ছাপ দেখা যাচ্ছিল না। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেই সেই পুরনো ছবি আবারও দেখা গেল বিরাট কোহলির চোখেমুখে।

বিরাট কোহলির ব্যাটে ১২২ রানের দুর্ধর্ষ ইনিংস এসেছিল আফগানিস্তানের বিরুদ্ধে

আফগনিস্তানের বিরুদ্ধে বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও, সেই দিনটা ছিল বিরাট কোহলির। একাই শেষ করে দিয়েছিলেন আফগান বোলারদের। কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরীটা সেদিনই পেয়েছিলেন তিনি। আর বিরাটের এই সাফল্য দেখেই আপ্লুত হয়েছেন রবি শাস্ত্রী। তাঁর মতে এতদিন পর বিরাট কোহলির কাঁধ থেকে প্রবল চাপের পাথরটা বোধহয় নেমে গেল। অন্তত সাত কেজি ওজনও এবার কমল বিরাটের কাঁধ থেকে।

এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “সকলে বলছেন ১০২০ দিন। কিমন্তু আমি ৭০০ দিন, আমি বিরাট কোহলির সঙ্গে সেই ড্রেসিংরুমেে কাটিয়েছি, কী হয়েছিল সেটাও জানি। আমার মনে হচ্ছে এবার বিরাট কোহলির কাঁধ থেকে চাপটা কমে গিয়েছে। ৭০টি সেঞ্চুরী আসার পর এমন একটা খারাপ সময় আসতই পারে। সেটা দুই বছরের হতে পারে, আবার আড়াই বছরেরও হতে পারে।  তিনি একজন মানুষ। অবচেতন মনেই হোক বা যে সময়ই হোক  চিন্তা তাঁর মধ্যেই থাকত”।

আফগানিস্তানেরপ বিরুদ্ধে ৬১ হলে ১২২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর রানের ঝড়ের সামনে এদিন খরকুটোর মতো উড়ে গিয়েছিল আফগান বোলাররা। দীর্ঘদিন পর ফের সেঞ্চুরী পাওয়ার পর বিরাট কোহলির চোখে মুখেও ছিল তৃপ্তির ছাপ স্পষ্ট। সেইসঙ্গে ভারতীয়ক্রিকেট ভক্তদের মনেও এখন স্বস্তি। হবে নাই বা কেন বিরাট কোহলি যে রানের মধ্যে ফিরেছেন।

এসিয়া কাপের মঞ্চ কখনোই বিরাট কোহলিকে খালি হাতে ফেরায়নি। এবারপও তার অন্যথা হল না। সেই এশিয়া কাপের মঞ্চ থেকেই ফের একবার রানে ফিরলেন বিরাট কোহলি।