প্যাডি আপটনের বিশেষ ক্লাসে বিরাট কোহলি
আপডেট করা - Aug 29, 2022 5:18 pm

দীর্ঘদিন বিরাট কোহলির বিরাট কোহলির ব্যাটে রান নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামেই ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একেবারে এশিয়া কাপের মঞ্চেই ফিরেছিলেন তিনি। কিন্তু বিরাট কোহলি রান পাবেন কিনা সেটা নিয়েই সকলের মধ্যে খানিকটা চিন্তা ছিল। এশিয়া কাপে আবার প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ চিল পাকিস্তান। সেখানে বিরাট কোহলি বড় পাননি ঠিকই। কিন্তু তাঁর ৩৫ রানটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলের কতাতেই বোঝা যাচ্ছে। বিরাটের এই পরিবর্তনের নেপথ্যে কী তবে প্যাডি আপটন। হঠাত্ই শুরু হয়েছে নতুন গুঞ্জন।
এসিয়া কাপের আগেই ভারতীয় দলের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসাবে যুক্ত হয়েছিলেন প্যাডি আপটন। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তন দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনিই থাকবেন চিম ইন্ডিয়াপর মেন্টার কন্ডিশনিং কোচ। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই নিজের কাজ শুরু করে দিয়েছেন তিনি। শোনাযাচ্ছে এশিয়া কাপের মঞ্চে নাকি বিরাট কোহলির সঙ্গে বিশেষ ক্লাস নিচ্ছেন প্যাডি আপটন। তবে কী তাতেই বিরাট ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি
ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের মেন্টাল কন্ডিশনিং কোচ ছিলেন প্যাডি আপটন। যেকোনও বড় প্রতিযোগিতা জিততে গেলে যে মানসিত শক্তি কতটা দৃড় হতে হয় তা হলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগে তো মানসিক পরিস্থিতির কথা নিয়ে নিজেই মুখ খুলেছিলেন বিরাট কোহলি। এতদিন কিছু শোনা না গেলও, এবারই ভারতীয় দলের অন্দরের সেই কথা বাইরে চলে এসেছে। ইনসাইড স্পোর্টের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
শোনাযাচ্ছে বিরাট কোহলির জন্য নাকি বিশেষ ক্লাসের আয়োজন করছেন প্যাডি আপটন। যা এই এশিয়া কাপের মঞ্চেই চলছে। প্রতিদিনই ৪৫ মিনিটের একটি সেশন প্যাডি আপটনের সঙ্গে সারছেন বিরাট কোহলি। সেখানে অবশ্য বিরাট কোহলিকে কেমনভাবে ব্যাটিং করতে হবে বা করা উচিত্, সেসমস্ত নিয়ে কথাবার্তা হয়না। বরং ভিডিও অ্যানালিসিস্টের দেওয়া বিরাট কোহলির ব্যাটিং কিছি ভিডিওই সেখানে বারবার দেখানো হয় তাঁকে।
বিরাট যাতে মানসিকভাবে ভেঙেনা পড়ে আরও শক্তিশালী হয়ে ওঠেন, সেই চেষ্টাই যে চলছে তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে বিরাট কোহলির ব্যাটে আর সেঞ্চুরী নেই। প্রায় ১০০০ দিনেরও বেশী হয়ে গিয়েছে, বিরাট কোহলির সেঞ্চুরীর অপেক্ষার অবসান হয়নি। এশিয়া কাপটা যে বিরাট কোহলির কাছে ঘুরে দাঁড়ানোর অন্যতম একটা মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেনিজের কাজও শুরু করে দিয়েছেন প্যাডি আপটন। পাকিস্তানের বিরুদ্ধে তাপের মুহূর্তে বিরাট কোহলির ব্যাট থেকে ৩৫ রানও এসেছে। ধীর ধীরে বিরাট কোহলি ফের সেই পুরনো ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।