এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের দলে অর্শদীপ সিংকে রাখার পরামর্শ রবি শাস্ত্রীর

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by David Rogers/Getty Images)

ভারতীয় ক্রিকেটে উঠতি তারকার নাম এখন অর্শদীপ সিং। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই হেড লাইন্স গড়ে চলেছেন তিনি। আর ২৩ বর্ষীয় এই  তরুণ ক্রিকেটারের পারফর্ম্যান্স নজর কেড়েছে রবি শাস্ত্রীর। ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স তো তিনি দেখাচ্ছেনই। সামনেই রয়েছে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। দুই জায়গাতেই তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। তাঁর মতে বিশ্বকাপে এবং এশিয়া কাপের মঞ্চে তাঁর মতো বাঁ হাতি পেসারকে খেলানোর পক্ষেই মত দিচ্ছেন রবি শাস্ত্রী।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল অর্শদীপ সিংয়ের। অভিষেক হও.ার পর থেকেই ভারতীয় দলের জার্সিতে নজর কেড়েছেন এই তারকা ক্রিকেটার। বিশেষ করে ম্যাচের শেষের দিকে তাঁর ডেথ ওভারটাই সবচেয়ে বেশী সাহায্য করেছে ভারতীয় দলকে। ডেথ ওভারে অর্শদীপের ইয়র্কার প্রতিপক্ষ ব্যাটারদের বিধ্বস্ত করেছে। সেটা দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ৩ উইকেটে পেয়েছেন অর্শদীপ সিং

অগস্টের শেষেই এশিয়াকাপে নামবে ভারতীয় দল। সেখানেই অর্শদীপ সিংকে খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি। বরাবরই বাঁ হাতি পেসাররা ম্যাচে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখেই ডান হাতি সিমারদের সঙ্গে বাঁহাতি  এই তরুণ পেসারকে খেলানোর পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছেন অর্শদীপ সিং।  সেখানেও কিন্তু যথেষ্ট ভালই পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি।

এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন,  “ভারতীয় দলে আমি অর্শদীপ সিংকে রাখবই। সে জায়গায় যাকেই বসাতে হোক না কেন, আমার মতে ভারতীয় দলের বোলিং বিভাগ হওয়া উচিত্ চারজন ডান হাতি বোলার এবং একজন বাঁ হাতি পেসার। আর অল রাউন্ডার হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া। জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার তো খেলবেনই। সেইসঙ্গে মবম্মদ সামিও থাকবেন”।

তিনি আরও জানিয়েছেন, “অস্ট্রেলিয়ার মাটিতে বাঁ হাতি পেসাররা সবসময়ই বাড়তি সুবিধা এবং ভাল পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। তিনি যেভাবে বাউন্স এবং অ্যাঙ্গেল তৈরি করতে পারেন সেটাও অসাধারণ। ভারতীয় দলের আক্রমণ বিভাগে অর্শদীপকে রাখাটা খুবই যুক্তিসঙ্গত হবে”।

এবারের আইপিএলে যেমন নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছেন অর্শদীপ। তেমনই দেশের জার্সিতেও এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেও ভাল পারফর্ম্যান্সই দেখিয়েছেন তিনি। ইতিমধ্যেই সাতটি উইকেটও তুলে নিয়েছেন অর্শদীপ সিং। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে মাত্র ১২ রান দিয়ে ৩ ুইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। এমনটা দেখার পরই তাঁকে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার দাবী জানিয়েছেন রবি শাস্ত্রী।

close whatsapp