প্রথমবার বায়ো বাবল ছাড়া খেলতে নামছে ভারতীয় দল, স্বস্তির সুর ঋষভ পন্থের গলায়
আপডেট করা - Jun 6, 2022 7:45 pm

আইপিএল শেষ। এবার দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার পালা। সোমবার থেকেই প্রোটিয়া বধের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল। আগামী ৯ জুন ফিরোজ শাহ কোটলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। দীর্ঘদিন টানা বায়ো বাবলের পর এই সিরিজেই বায়ো বাবল না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আর তাতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারতীয় দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন দিন পর বায়ো বাবলের থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে ঋষভ পন্থ।
করোনার হানায় হঠাত্ই বদলে গিয়েছেল গোটা বিশ্বের ক্রিকেটের ছবিটা। করোনা পরবর্তী পর্যায়ে ক্রিকেট শুরু হলেও, নানান বিধি-নিষেধ মেনেই চলচে হচ্ছিল ক্রিকেটারদের। কঠোর বায়ো বাবলের মধ্যে থেকেই ক্রিকেটের মাঠে নামতে হচ্ছিল ক্রিকেটারদের। যা নিয়ে ক্রমশই মানসিক চাপও বাড়তে শুরু করেছিল ক্রিকেটারদের মধ্যে। এই নিয়ে নানান সময়ে কথাও বলতে শোনা গিয়েছে ক্রিকেটারদের।
অবশেষে স্বস্তি ফিরেছে দক্ষিণ আফ্রিকা সিরিজেই। এই প্রখমবার বায়ো বাবল ছাড়াই খেলতে নামছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৯ জুন থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কোনওরকম বায়ো বাবল মানতে হবে না ক্রিকেটারদের। যদিও প্রতিদিন করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তাদের। কিন্তু বায়ো বাবল না থাটাকাই স্বস্তি দিচ্ছে ঋষভ পন্থকে। তাঁর মতে দীর্গদিন পর ফের বায়ো বাবল না থাকাটাই তাদের আনন্দ দিচ্ছে। ভবিষ্যে ফের যেন বায়ো বাবল না আসে সেই কথাই ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটারের মুখে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেই প্রথমবার বায়ো বাবল থাকছে না
এই প্রসঙ্গে ঋষভ পন্থ জানিয়েছেন, “বায়ো বাবলের বাইরে বেড়োতে পেরে সত্যিই স্বস্তি পেয়েছি। আশা করছি আর বায়ো বাবলের মতো কোনও জিনিস থাকবে না। এই মুহূর্তটাকেই সবচেয়ে বেশী উপভোগ করছি। বায়ো বাবলের মধ্যে দিয়ে অনেকদিন গিয়েছি”।
এবারের আইপিএলে কঠিন বায়ো বাবলের মধ্যে থাকতে হয়েছিল সমস্ত ক্রিকেটারদের। দীর্ঘদিন পর ঘরের মাঠে আইপিএল হলেও, ক্রিকেটারদের জন্য ছিল কঠিন বিধি-নিষেধ। টানা আড়াই মাস বায়ো বাবলের মধ্যে কাটাতে হয়েছে ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের। যদিও ধীরে ধীরে করোনা এখন অনেকটাই আয়ত্তের মধ্যে রয়েছে। আর সেজন্যই দক্ষিণ আফ্রিকা সিরিজে বায়ে বাবল না রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই বিশ্ব রেকর্ডের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে
রবিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সোমবার থেকে ফিরোজ শাহ কোটলায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সামনেই রয়েছে বিশ্ব রেকর্ডের হাতছানি। তাঁর আগে বায়ো বাবলের কড়াকড়ি থেকে মুক্তি পাওয়াটা ঋষভ পন্থের কাছে সত্যিই বড় প্রাপ্তি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যখন সারা বছর ধরে তোমাকে খেলে যেতে হবে বিশেষ করে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, সেই জায়গায় নিজেকে চাপমুক্ত রাখাটা খুবই দরকারী। যদি চাপমুক্ত না থাকতে পারি, তবে নিজের সেরা পারফম্যান্সটা দেওয়াও খুবই কঠিন”।
আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারতীয় দল। হাতে রয়েছে কয়েকদিন। চুড়ান্ত মহড়ায় ব্যস্ত টিম ইন্ডিয়া।