আইপিএল ২০২২, ম্যাচ ২১: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
শুবমান গিল পরপর দুই ম্যাচে ৮০-র বেশী স্কোর করে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন
আপডেট করা - Apr 11, 2022 3:08 pm

প্রিভিউ
১১ই এপ্রিল, সোমবার, আইপিএল ২০২২-এর ২১তম ম্যাচে গুজরাত টাইটান্সের (জিটি) বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। এসআরএইচ তাদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০২২-এর প্রথম পয়েন্ট অর্জন করেছে। গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই জয় তাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।
অন্যদিকে, গুজরাত রাহুল তেওয়াটিয়ার শেষ দুই বলে দুই ছক্কার অবিশ্বাস্য ইনিংসের উপর ভর করে ৩ ম্যাচে ৩টি জয়লাভ করতে সক্ষম হয়েছে। শুবমান গিল অনবদ্য ফর্মে আছেন। উইকেটকিপার ওয়েডের ফর্ম তাদের চিন্তা বাড়াবে।
পিচ রিপোর্ট
এই পিচে প্রচুর ঘাস রয়েছে, এবং গ্রাউন্ড স্টাফরা এই মাটিতে প্রচুর আর্দ্রতা রেখেছেন। উইকেট দ্রুত হবে না। শর্ট বোলিং কার্যকর হবে না। স্পিন বোলাররা এই উইকেটটি বেশ উপভোগ করতে পারেন। তাদের জন্য কিছুটা টার্ন থাকতে পারে। ১৭০-এর কাছাকাছি স্কোর আশা করা যেতে পারে।
সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, টি নটরাজন।
গুজরাত টাইটান্স
শুবমান গিল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, দর্শন নালকান্দে, লকি ফার্গুসন, মহম্মদ শামি।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শুবমান গিল – এই মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গিল ৩ ম্যাচে ৬০ গড়ে এবং ১৬৬ স্ট্রাইক রেটে ১৮০ রান করেছেন। তাঁর ধারাবাহিকতার দিকে নজর দিয়ে গিলকে ফ্যান্টাসি দলে রাখতে হবে।
এইডেন মার্করাম – ৩ ম্যাচ খেলে ৬৯ গড়ে ৬৯ রান করেছেন। অফ-স্পিন বোলিং করে ১টি উইকেটও নিয়েছেন।
অলরাউন্ডার
রাহুল তেওয়াটিয়া – আগের ম্যাচে শেষ দুই বলে দুটি ছক্কা মেরে দলকে জিতিয়েছেন। এখনও অবধি বল হাতে তেমন সাফল্য না পেলেও ব্যাটিং দিয়ে তা পুষিয়ে দিচ্ছেন।
ওয়াশিংটন সুন্দর – ৩ ম্যাচ খেলে ২০৭.১৪ স্ট্রাইক রেটে এবং ২৯ গড়ে ৫৮ রান করেছেন। অফ-স্পিন বোলিং করে ২৪ গড়ে ৪ উইকেট নিয়েছেন।
বোলার
টি নটরাজন – সত্যিই ভাল বোলিং করছেন এবং ডেথ ওভারে তিনি তাঁর সেরা ছন্দে ফিরে এসেছেন। ৩ ম্যাচে ১৬.৫ গড়ে ৬ উইকেট তুলেছেন।
মহম্মদ শামি – নতুন বলে এই আইপিএলের অন্যতম সেরা বোলার তিনি। ভালো ফর্মে আছেন, এই সংস্করণে ৩ ম্যাচে ১৫.১৭ গড়ে ৬ উইকেট নিয়েছেন।
উইকেটকিপার
নিকোলাস পুরান – এই ফরম্যাটে সবচেয়ে ধ্বংসাত্মক খেলোয়াড়দের একজন। বাকি উইকেটকিপারদের মধ্যে কেউই তেমন ছন্দে না থাকায় পুরানকে ফ্যান্টাসি দল নিতেই হবে।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, এইডেন মার্করাম (অধিনায়ক), নিকোলাস পুরান, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, মহম্মদ শামি, টি নটরাজন।