ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস মনে করেন ম্যাককালাম এসে পুরো দলের মনোভাব বদলে দিয়েছেন
ব্যর্থতা কাটিয়ে সব কিছু নতুনভাবে শুরু করতে চাইছে ইংল্যান্ড
আপডেট করা - Jun 2, 2022 12:02 pm

২রা জুন থেকে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে নামবে ইংল্যান্ড। জো রুট নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব পাওয়া বেন স্টোকস সম্প্রতি নিযুক্ত হওয়া প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের ড্রেসিংরুমে প্রভাব সম্পর্কে তাঁর মতামত দিয়েছেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে গত মাসের শুরুতে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল।
ম্যাককালাম নিয়োজিত হওয়ায় অনেকেই আশ্চর্য হয়েছিলেন কারণ এর আগে তিনি প্রধান কোচ হিসেবে মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দায়িত্ব সামলেছেন। ম্যাককালাম ত্রিনবাগো নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্সের মত ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জড়িত ছিলেন। ম্যাককালামের প্রভাবের কথা বলতে গিয়ে, স্টোকস বলেছেন যে কিউয়ি তারকা খেলোয়াড়দের মনোভাবে পরিবর্তন আনতে বেশী উদ্যোগী তাঁদের প্রযুক্তিগত দক্ষতায় পরিবর্তন আনার চেয়ে।
stuff.co.nz-এর মাধ্যমে স্টোকসকে উদ্ধৃত করে বলা হয়েছে, “তিনি যেমন ব্যাখ্যা করেছেন, যেভাবে তিনি কোচিং করেছেন, সেরকম সবকিছুই তিনি করেছেন। তিনি এখনও একটি বলও ছুড়ে দেয়নি, তিনি তা মেনে চলেন, কিন্তু তিনি ভালো কাজ করছেন। তাঁর কথায়, ‘১০ ফুট লম্বা,’ অনুভব করাচ্ছেন সবাইকে,” যোগ করেন স্টোকস।
প্রাক্তন ব্ল্যাকক্যাপস অধিনায়ক তার খেলার দিনগুলিতে তার অতি আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য পরিচিত ছিলেন এবং ভারতের বিরুদ্ধে তাঁর ৩০২ রানের ইনিংস টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের একজন খেলোয়াড়ের সর্বোচ্চ টেস্ট স্কোর। “আমি মনে করি তিনি যেভাবে ড্রেসিংরুমে কথা বলেন তা বেশ স্পষ্ট, কারণ তিনি এভাবেই ক্রিকেট খেলেছেন যখন তিনি নিউজিল্যান্ডের দায়িত্বে ছিলেন। তাঁর সাথে কাজ করে বেশ কিছু দিন ভালো কেটেছে,” স্টোকস যোগ করেছেন।
এই ফাঁকা ক্যানভাসে কিছুই নেই, সবাই নতুন করে শুরু করছে: বেন স্টোকস
বেন স্টোকস গত কয়েক বছরে ইংল্যান্ডের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন, এবং ইংলিশ খেলোয়াড়রা তাঁর দিকে তাকিয়ে থাকবে যখন তাঁরা টেস্ট ম্যাচে তাদের খারাপ সময় কাটিয়ে উঠতে চাইবে। ইংল্যান্ড শেষ ১৭টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। অলরাউন্ডার বিশ্বাস করেন যে এটি অভিষেককারী থেকে অভিজ্ঞ, সকলের জন্য একটি নতুন সূচনা, তাদের সবার জন্য এটি একটি ফাঁকা ক্যানভাস।
“আমরা সেই ড্রেসিংরুমে অনেক অভিজ্ঞতা পেয়েছি, নিজের সাথে, জো রুট, ব্রডি, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো এবং অন্য প্রান্তে আমাদের অনভিজ্ঞ ছেলেরা আছে। কিন্তু এই আমাদের সময়, আমরা নির্দেশ করতে যাচ্ছি কীভাবে সব এগিয়ে যাচ্ছে। এই ফাঁকা ক্যানভাসে কিছুই নেই। সবাই এখন নতুন করে শুরু করছে, আপনি ম্যাট পটস বা স্টুয়ার্ট ব্রড বা জিমি অ্যান্ডারসন, যেই হোন না কেন,” ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন।