করোনায় আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন

Kane Williamson
Kane Williamson. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাার আগেই বড়সড় ধাক্কা নিউ জিল্যান্ড শিবিরে। নটিংহ্যামে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে নিউ জিল্যান্ড। তার আগেই ছিটকে গেলেন কিউই শিবিরের অধিনায়ক কেন উইলিয়ামসন। হঠাত্ই কিউই শিবিরে করোনার হানা। আর তাতেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত পাঁচ দিনের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে নিউ জিল্যান্ড অধিনায়ককে। তাঁর জায়গাত কিউই শিবিরের নেতৃত্ব সামলাবেন টম ল্যাথাম।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নেমেছিল নিউ জিল্যান্ড। সেখানে লড়াই চালালেও শেষরক্ষা করতে পারেনি নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরে ইতিমধ্যেই সিরিজে ১-০-এ পিছিয়ে গিয়েছে নিউ জিল্যান্ড। সিরিজে সমতায় ফিরতে হলে নটিংহ্যামে জিততেই হবে নিউ জিল্যান্ডকে। কিন্তু তার আগেই দলের অধিনায়ক ছিটকে যাওয়ায় চাপটা অনেকটাই বেড়ে গেল কিউই শিবিরের। শুক্রবারই নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে তারা।

প্রথম টেস্ট হেরে ১-০-এ পিছিয়ে রয়েছে নিউ জিল্যান্ড

দীর্ঘদিন পর ফের ইংল্যান্ডের মাটিতে ফের স্বমহিমায় ফিরেছে টেস্ট। লর্ডস টেস্টের পাঁচদিনই গ্যালারী ছিল হাউসফুল। নটিংহ্যামও যে তার অন্যথা হবে না তা বলাই বাহুল্য। কিন্তু দলের অধিনায়ককে ছাড়া এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামাটা নিউ জিল্যান্ড শিবিরের চিন্টাতা অনেকটাই বাড়িয়ে দিল। আপাত পাঁচ দিনের আইসোলেশনে থাকবেন কেন উইলিয়ামসন। কিন্তু তাঁর না থাকা নিয়ে চিন্তার কথাই প্রকাশ করেছেন দলের কোচ গ্যারী স্টিড।

কেন উইলিয়ামসনের করোমা আক্রান্ত হওয়ার পর গ্যারী স্টিড জানিয়েছেন, “এটাই সত্যিই কেন উইলিয়ামসনের জন্যও যথেষ্ট উদ্বেগের। কারণ ম্যাচ শুরু হওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন। আমরা সকলেই বুঝতে পারছি যে এই পরিস্থিতি কেন উইলিয়ামনও কতটা হতাশায় রয়েছেন”।

যদিও এটাই অবশ্য প্রথমবার করোনার হানা নয়। এর আগেও নিউ জিল্যান্ড শিবিরে হানা দিয়েছিল করোনা। ব্রাইটনে এর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সময় নিউ জিল্যান্ড শিবিরের তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিকোলস ব্লেয়র, টিক এবং দলের বোলিং কোচ শেন যুরগেনসেন করোনায় আক্রান্ত হয়েছিলেন সেই সময়। যদিও এরপর টেস্ট শুরু হলে আর কোনও করোনায় আক্রান্তের খবর ছিল না।

কিন্তু বৃহস্পতিবারই করোনা পরীক্ষায় কেন উইলিয়ামসনের ফলাফল পজিটিভ আসে। আর তাতেই বে়ড়েছিল চিন্তা। যদিও তিনি ছাড়া দলের বাকি সদস্যরা কেউই করোনায় আক্রান্ত হননি। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ককে ছাড়া নামাটাই চিন্তা বাড়াচ্ছে নিউ জিল্যান্ড শিবিরের।

close whatsapp