৬০০০ পুলিশের নিরাপত্তা বলয়ে গোটা আহমেদাবাদ, আইপিএল ফাইনাল ঘিরে সাজোসাজো রব
আপডেট করা - May 29, 2022 2:17 pm

গোটা দেশজুড়ে এখন আইপিএল জ্বর। উত্তেজনার পারদ তুঙ্গে। আর আহমেদাবাদ জুড়ে তো শুধুই আইপিলের আমেজ। দীর্ঘ তিন বছর পর ফের দেশের মাটিতে ফিরেছে আইপিএল। তারই ফাইনালের মঞ্চ এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শুধু তাই নয় প্রায় তিন বছর পর ফের আইপিএলের মঞ্চে দেখা যাবে সমাপ্তি অনুষ্ঠান। দীর্ঘদিন পর আইপিএল যেন আবারও তার সেই পুরনো মেজাজে। ফাইনালের আগেই মঞ্চ মাতাতে চলেছেন এ আর রহমন এবং রনবীর কাপুর। উপস্থিত থাকবেন অমিত শাহ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আহমেদাবাদ।
২০১৯ সালের পর থেকে আর ঘরের মাঠে আইপিএলের ফািনাল দেখার সৌভাগ্য হয়নি কারোর। দীর্ঘ আড়াই বছর পর ফের সেই আইপিএল দেশের মাটিতে ফিরেছে। হয়ত খানিকটা নিয়মের বেড়া জালেই হয়েছিল তা। কিন্তু প্লেঅফ শুরু হতেই আইপিএল ফিরেছে তার চেনা মেজাজে। মাঠ জুড়ে ফের সেই সমর্থকদের গর্জন। ইডেন গার্ডেন্স থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আইপিএলের চমকে চমকিত হয়েছে।
সেই ক্যাসরিচের লিগের ফাইনালের অপেক্ষার অবসান হতে চলেছে রবিবারই। যা ঘিরে এখন থেকেই গোটা দেশ জুড়ে সাজো সাজো রব। আর আহমেদাবাদে আইপিএলের ফাইনাল এখন এক উতসবের চেয়ে কম কিছু নয়। সেইসঙ্গে বাড়ছে নিরাপত্তাও। কোনওদিক দিয়েই কউ কোনও খামতি রেখতে নারাজ। ২০১৯ সালের পর এই প্রথমবার সমাপ্তি অনুষ্ঠান দেখা যাবে আইপিএলের মঞ্চে। যা ঘিরে কারকার হাট বসতে চলেছে আইপিএলের ফাইনালের মঞ্চে। শুধু তাই নয় উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এছাড়া গুজরাত সরকারের মন্ত্রীদেরও আমন্ত্রন জানানো হবে। আইপিএলে বরাবরই ক্রিকেট ও বলিউডের এক মিলনক্ষেত্র। এবারের সমাপ্তি অনুষ্ঠানে যে বহুদিন পর ফের সেই তারকাদের দেখা মিলবে তা বলাই বাহুল্য। সেইসঙ্গে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী খোদ অমিত শাহ উপস্থিত থাকছেন এই অনুষ্ঠানে। আর সেজন্যই এখন গোটা আহমেদাবাদ শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
সব মিলিয়ে প্রা ৬০০০ হাজার পুলিশ মোতায়েন থাকছে এই দিনের জন্য। প্রায় এক লক্ষ্য ২০ হাজার দর্শক উপস্থিত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ সকলে।
নিরাপত্তার দায়িত্বে যে ব্যবস্থা
ডিসিপি র্যাঙ্কের ১৭জন আধিকারিক
ডিআইজি র্যাঙ্কের ৪ আধিকারিক
এসিপি র্যাঙ্কের ২৮ আধিকারিক
পুলিশ ইনস্পেক্টর ৫১ জন
সাব ইনস্পেক্টর ২৬৮
কনস্টেবল ৫০০০
হোমগার্ড ১০০০
৩ কোম্পানি এসআরপি
শোনাযাচ্ছে বলিউডের পাশাপাশি এদিন উপস্থিত থাকতে পারেন হলিউডেরও বেশকিছু তারকা। সমাপ্তি অনুষ্ঠানে পরই ফাইনালে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স