নিলাম দেখবেন না রোহিত, সমস্ত ক্রিকেটারদের চোখ নিলামে থাকবে বলেই মনে করছেন তিনি
আপডেট করা - Feb 12, 2022 11:18 am

আরমাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলে শুরু হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। গোটা দেশের ক্রিকেট ভক্তরা তো বটেই, টিঊির পর্দায় চোখ রাখবেন দেশ থেকে বিদেশের খেলোয়াড়রাও। আর সেই সময়ই খানিকটা অন্য মেজাজে মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নিলাম চলাকালীন নিজের ফোন বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। একইসঙ্গে যে সমস্ত ক্রিকেটাররা নিলামে রয়েছে, তারা যে এই দুদিন টিভির সামনে ছেড়ে উঠবে না তাও জানাতে ভোলেননি তিনি।
শুক্রবার ঘরের মাঠে নতুন ইতিহাস তৈরি করেছে ভারত। একইসঙ্গে রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও। প্রথমবার একদিনের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। আহমেদাবাদে শেষ ম্যাচে ৯৬ রানে জিতে ৩-০-এ সিরিজ পটেকে পুরেছে টিম ইন্ডিয়া। এবার সামনে লক্ষ্য টি টোয়েন্টি সিরিজ। যদিও তার আগে সমস্ত ক্রিকেটারের চোখ আইপিএলের নিলামের দিকেই।
আর তা নিয়েই বেশ খোশ মেজা রয়েছেন রোহিত শর্মা। আপিএলের নিলাম নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতেও পিছপা হননি তিনি। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই প্রত্যেকে এখন আইপিএল মোডে। আর সেই সময়ই রোহিতের ইয়ার্কি। যে সমস্ত ক্রিকেটারদের তাদের ফ্র্যা়ঞ্চাইজি ছেড়ে দিয়েছে এই শনি ও রবিবার তাদের টিভির সামনে থেকে তোলা খুবই মুশকিল। তবে তিনি যে তাঁর ফোন বন্ধ রাখবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আইপিএলের নিলাম দেখবেন রোহিত শর্মা, ক্রিকেটারদের চোখ এই দুদিন এদিকেই থাকবে বলে মনে করেন তিনি
রোহিত শর্মা জানিয়েছেন, “প্রত্যেকে, যাদের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখেনি এই দুদিন টিভির সঙ্গে একেবারে আঠার মতো আটকে থাকবেন তারা। কী হচ্ছে না হচ্ছে জানার জন্য। তবে আমি এই নিলাম চলাকালীন নিজের ফোন বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছি”।
শনি ও রবিবার আইপিএলের মেগা নিলামে উঠবে ৫৯০ জন ক্রিকেটার। দু সপ্তাহ আগেই চূড়ান্ত বাছাই পর্ব হয়ে গিয়েছে। চলবে ক্রিকেটারদের নিুয়ে জোর দর কষাকষি। প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা নিয়ে এদিনের নিলামে যাত্রা শুরু করবে প্রতিটি ফ্র্যা়্ঞ্চাইজি। অপেক্ষার আর মাত্র কিছুক্ষণ, আর সেই নিলাম ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।
যদিও প্রথম দিন ১৬১ জন ক্রিকেটার উঠবেন নিলামে। যদিও সকলের নজর রয়েছে সেরা দশ মার্কি ক্রিকেটারের দিকেই। চার ভারতীয় ও ছয় বিদেশী নিয়ে এবারের মার্কি ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে। যাদের মধ্যে সকলের নজর রয়েছে শ্রেয়স আইয়ার, ডেভিড ওয়ার্নার এবং ইশান কিষাণদের দিকে। যদিও ক্রিকেট ও আইপিএল নিয়ে আগে থেকে কোনও কিছু নিয়ে বলাই খুব মুশকিল।
কিন্তু উত্তেজনার পারদ যে চড়ছে তা বলার অপেক্ষা রাখে না। এই দুদিনে ক্রিকেটারদের ভাগ্য কোন দিকে যায় সেটাই দেখার।