হলুদ জার্সিতেই দেখা যাবে এমএস ধোনিকে, কিন্তু ভূমিকা কী বদলে যাবে তাঁর? ধোনির কথায় নতুন জল্পনা

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেই ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার সেই ছবর ছড়িয়ে পড়ার সঙ্গেই ধোনি ভক্ত তো বটেই, চেন্নাই সুপার কিংস ভক্তদেরও সীমাহীন উচ্ছ্বাস। দীর্ঘদিন পর ফের ক্যাপ্টেন কুলকে নিজের ভূমিকায় দেখা যাবে। আর সেই ধোনিই প্রথমবার এবারের আইপিএলে অধিনায়ক হয়ে মাঠে নামার পরই ফের সকলকে চমকে দিলেন। আগামী বছরেও হলুদ জার্সিতেই থাকতে চান তিনি। তবে সেটা কোন হলুদ তা নিয়ে কিন্তু গোপনীয়তাই বজায় রেখেছেন মাহি।

আর সেই একচা কথাতেই যেন হাজারো ইঙ্গিত খুঁজে পেতে শুরু করেছেন মাহি। মহেন্দ্র সিং ধোনি মানেই একের পর এক চমক। যেমন সকলকে চমকে দিয়ে ভারতীয় দলের নেতৃত্ব হঠাত্ ছে়ড়ে দিয়েছিলেন। ঠিক তেমনই ২০২০ সালের ১৫ অগস্ট হঠাত্ই সকলকে চমকে দিয়ে ভারতীয় দল থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন মাহি। তিনি কী করবেন তা কারোর পক্ষেই আগে থেকে বোঝা সম্ভব নয়।

চলতি আইপিএলে প্রথমবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে নামলেন মহেন্দ্র সিং ধোনি

এবারের আইপিএলে নামার আগেও সমস্ত ভক্তদের চমকে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। আইপিএল শুরুর কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই দায়িত্ব এবার তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার ওপর। কিন্তু চেন্নাই সুপার কিংস যে ক্যাপ্টেন কুলকে ছাড়া একেবারেই বেমানান তা আইপিএলের শুরু থেকেই বোঝা গিয়েছিল। একের পর এক ব্যর্থতার স্বাক্ষী থাকতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। তার মধ্যেই ধোনি কিন্তু নিজের সেরা ফিনিশার হওয়ার প্রমাণ দিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে চেন্নাইকে জিতিয়েছিলেন।

যদিও চেন্নাই সুপার কিংস এখনও কিন্তু  বিপদসীমার বাইরে নয়। এরইমাঝে দলের নেতৃত্ব বদল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ফের মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। আইপিএলের সুপার সানডে-তে চেন্নাি সুপার কিংসের অধিনায়ক হয়ে ফের মাঠে ধোনি। আর সেইসঙ্গেই ধোনির সেই ইঙ্গিত। ২০২৩ সালে মহেন্দ্র সিং ধোনি কী চেন্নাইয়ের হয়ে খেলবেন। আর সেখানেও তাঁর সেই হেয়ালি। আগাম বছরেও হলুদ জার্সিতেই দেখা যাবে ধোনিকে। তবে ভূমিকা কী বদলে যাবে। ধোনির ইঙ্গিত ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

এদিন টস হারেন মহেন্দ্র সিং ধোনি। ড্যানি মরিসনের কথার জবাবে তিনি জানান, ” অবশ্যই আমাকে হলুদ জার্সিতেই দেখা যাবে। তবে এই হলুদ জার্সি নাকি অন্যকোনও হলুদ জার্সি তা এখনই বলা সম্ভব নয়। কেউই জানে না”।

আর মহেন্দ্র সিং ধোনির এমন কথার পর যে জল্পনা বাড়বে তা বলাই বাহুল্য। এবারের আইপিএলের আগেই ধোনির অবসর নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও ধোনি কিন্তু অবসর নেননি। কিন্তু পরের বছরও কী ক্রিকেটার হিসাবেই মাঠে নামবেন। ধোনির এমন হেয়ালিই গুঞ্জন চরমে তুলছে। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটার নাকি কোচ হিসাবে পরের মরসুমে নামে তা নিয়েই জল্পনা তুঙ্গে।

 

close whatsapp