নিলামে তাঁকে নিয়ে হওয়া লড়াইয়ে দেখে কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে পড়েছিলেন ইশান কিষাণ

Ishan Kishan
Ishan Kishan. (Photo Source: Instagram)

এবারের আইপিএলের মেগা নিলামে সবচেয়ে  বেশী দামে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন ইসান কিষাণ। রোহিত শর্মাকেও পিছনে পেলে দিয়েছেন তিনি। অবশ্যই খুশি এই তরুণ তারকা। কিন্তু সেইসঙ্গে কিছুক্ষণের জন্য হলেও আতঙ্কিতও হয়ে পড়েছিলেন ইসান কিষাণ। আর সেটা মেগা নিলামে ইশান কিষাণকে নিয়ে হওয়া লড়াই দেখেই এমন অবস্থা হয়েছিল তাঁর। এবারের আইপিএলের নিলামের সবচেয়ে দামী ক্রিকেটারের মুকুট হয়েছে ২৩ বর্ষীয় ইশান কিষাণের মাথায়।  ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন ইশান কিষাণ।

এবারের আইপিএলের শুরু থেকেই ইশান কিষাণকে নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। অপেক্ষা ছিল তাঁর নিলামে ওঠার। মার্কি ক্রিকেটারদের তালিকায় না থাকলেও, এই তরুণ ক্রিকেটার যে বিরাট দামে বিক্রি হতে পারে তেমন একটা সম্ভাবনা ছিলও। আর হয়েছেও তাই। নিামের প্রথম দিনই সবচেয়ে বেশী দামে বিক্রি হয়েছেন তিনি। যা দেখে এক মুহূর্তের জন্য তমকেও গিয়েছিলেন ইশান কিষাণ।

আর এই প্রসঙ্গেই টাইমস অব ইন্ডিয়াকে ইশান জানিয়েছেন, “আমি জানতাম মুম্বই ইন্ডিয়ান্স আমাকে নেওয়ার জন্য ঝাপাবে। মুম্বই আমার কাছে নিজের বাড়ি। তাই সেই ব্যপার নিয়ে এতটুকুও চিন্তায় ছিলাম না। কিন্তু চিন্তাটা বেড়েছিল তখন, যে সময় আমার দাম বেড়েই চলেছিল আর লড়াইটা হচ্ছিল। কারণ অন্যান্য ক্রিকেটার নেওয়ার জন্য টাকা বাঁচাতে হত মুম্বই ইন্ডিয়ান্সকে। সত্যি কথা বলতে একটা সময় আমিও কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম”।

নিলামে তাঁকে নিয়ে হওয়া লড়াই দেখে কী অবস্থা হয়েছিল তাঁর, জানালেন ইশান কিষাণ

২০১৮ সাল থেকেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সঙ্গী ইশান কিষাণ। সেই বছর তাঁকে ৬.২ কোটি টাকা দিয়ে নিজেগের দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে প্রথম থেকেই দুরন্ত পারফরম্যা্ন্স প্রদর্শন করেছেন তিনি।  উইকেট কিপিং তো রয়েছেই, সেইসঙ্গে ইশান কিষাণের ওপেনিং এবং মিডল অর্ডারেও ব্যাটিং করার দক্ষতা রয়েছে। এই সবকিছুর জন্য এই তারকাকে ঘরে ফেরাতে মরিয়া ছিল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত  ১১৩৩ রান করে ফেলেছেন ইশান কিষাণ। যেখানে তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৩৮.৫। শুধু তাই নয় ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রানও ছিল ইশান কিষাণের ঝুলিতেই। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছিলেন তিনি। নিয়মের জন্য সেই তরুণ তারকাকে ছাড়তে হলেও, ইসান কিষাণকে দলে ফেরাতেও মরিয়া ছিল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলের মেগা নিলামে ইশান কিষাণের নাম ওঠার সঙ্গেই লড়াইটা শুরু হয়ে গিয়েছিল। যেখানে মুম্বইয়ের সঙ্গে ইশান কিষাণকে নেওয়ার লড়াইয়ে ছিল গুজরাত লায়ন্সও। লড়াই করেছিল সানরাইজার্স হায়দরাবাদও। কিন্তু শেষরক্ষা কেউই করতে পারেনি। সবাইকে হারিয়ে ১৫.২৫ কোটি টাকায় দিয়ে শেষপর্যন্ত ইশানকে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সই। আর নিজের পুরনো দলে ফিরতে পেরে খুশি ইশান কিষাণও।

close whatsapp